সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুই বৃদ্ধা, দুই গল্প শেষটা একই

দুই বৃদ্ধা, দুই গল্প শেষটা একই

একই প্রশ্ন, দুই গল্প: নিরাপত্তা কোথায়? দুটি ঘটনা একটি প্রতারণার, অন্যটি পারিবারিক বিরোধের। কিন্তু দুটিই বলে একটাই কথা নিরাপত্তা আর বিশ্বাস দুটোই যেন ক্রমেই ভেঙে পড়ছে। একজন নিজের বিশ্বাসের জন্য প্রাণ হারালেন, আরেকজন পরিবারের ভেতরের দ্বন্দে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যেন হঠাৎ করেই হারিয়ে ফেলেছে তার চেনা শান্তি। খুব অল্প সময়ের ব্যবধানে ঘটে যাওয়া দুইটি মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে আছে পুরো এলাকা—দুই বৃদ্ধা, দুই ভিন্ন গল্প, কিন্তু শেষটা একই—নিঃশব্দ মৃত্যু। ময়দানহাট্টা ইউনিয়নের মহাব্বত নন্দীপুর গ্রামে শনিবার রাতটি ছিল এক ভয়ংকর অন্ধকারের সাক্ষী। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগম (৭০) যিনি সারাজীবন সততা আর মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন—নিজের ঘরেই হয়ে উঠলেন হত্যার শিকার।

লোডশেডিংয়ের অন্ধকারে দরজায় কড়া নাড়ে এক নারী ও এক পুরুষ। নিজেদের পরিচিত দাবি করে তারা ঘরে ঢোকে। সহজ-সরল বিশ্বাসে তাদের বসতে দেন, কথা বলেন, এমনকি নিজের হাতে নাস্তার আয়োজনও করেন শাহনাজ বেগম। কিন্তু কে জানতো সেই আপ্যায়নই হবে তার জীবনের শেষ আতিথেয়তা। 

পুত্রবধূ রিয়া কাঁদতে কাঁদতে জানান, “আমি পাশের ঘরে যেতেই তারা দরজা বাইরে থেকে আটকে দেয়ৃ বুঝতে পেরে চিৎকার করিৃ লোকজন এসে দরজা ভাঙেৃ”দরজা ভেঙে ভেতরে ঢুকেই সবাই দেখে রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছেন শাহনাজ বেগম। তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই নিভে যায় তার জীবনপ্রদীপ। গ্রামজুড়ে এখন শুধু একটাই প্রশ্ন যে মানুষটি সবার জন্য দরজা খুলে দিতেন, তার জন্য কেন এভাবে বন্ধ হয়ে গেল সব পথ?

আরেক সকাল, আরেক মৃত্যু: জমির দ্বন্দ্বে থেমে গেল মায়ের জীবন এই শোক কাটতে না কাটতেই রোববার সকালে আরেকটি খবর আসে—মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে পিটিয়ে হত্যা করা হয়েছে মোমেনা খাতুন (৭০) নামের আরেক বৃদ্ধাকে। তার অপরাধ? শুধু মেয়েকে বাঁচাতে এগিয়ে যাওয়া। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে মেয়েকে আঘাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই হয়ে ওঠেন হামলার শিকার। অভিযোগ রয়েছে—নিজেরই আত্মীয়রা তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই নিথর হয়ে যান মোমেনা খাতুন। একটি পরিবার হারালো মা, আরেকটি পরিবার হারালো আশ্রয়। 

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানিয়েছেন, দুই ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাহনাজ বেগম আর মোমেনা খাতুন দুইজনই হয়তো সাধারণ মানুষ ছিলেন। কিন্তু তাদের মৃত্যু এখন আর শুধু ব্যক্তিগত শোক নয় এটি পুরো সমাজের এক নিঃশব্দ আর্তনাদ। যেখানে বিশ্বাসে লুকিয়ে থাকে ভয়, আর সম্পর্কেই জন্ম নেয় সহিংসতা সেখানে প্রশ্নটা থেকেই যায়, আমরা কি সত্যিই নিরাপদ?
 

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭