রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর বালুয়া চৌমুহনী থেকে গাঁজাসহ মাদককারবারী আটক

ফেনীর বালুয়া চৌমুহনী থেকে গাঁজাসহ মাদককারবারী আটক

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী এলাকা থেকে ৫শত গ্রাম গাঁজাসহ মো: হারুন (৪৫) নামে এক মাদককারবারীকে আটক করা হয়েছে।

রোববার (৫ মার্চ) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। আটককৃত হারুন ধলিয়া ইউনিয়নের আজিজ উল্লাহ মিয়া বাড়ীর আহছান উল্লাহর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম বালুয়া চৌমুহনী থেকে কুঠিরহাট সড়কের ঐ বাড়ীতে অভিযান চালায় এসময় মো: হারুন এর বসত ঘর থেকে ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করে এবং হারুনকে আটক করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, হারুন দীর্ঘ দিন থেকে ধলিয়া, বালুয়া চৌমুহনী, কুঠিরহাট সহ আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।

তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।


 

আরও

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

সারা দেশ

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার...

২০২৬-১০-০৪ ১৮:১৬