বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাচারচেষ্টা ব্যর্থ, ৮ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় পাচারচেষ্টা ব্যর্থ, ৮ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর দিকনির্দেশনায় এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজন আগে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থান করতেন। প্রায় ৭-৮ মাস আগে তারা সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। পরে আবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।

দালালরা তাদের ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে। শনিবার (৫ এপ্রিল) রাত ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় নিয়ে গিয়ে তাদের পারাপারের বদলে কৌশলে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় এক ভিকটিমকে মারধর করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দালাল চক্রের দুই সদস্য ইসরাফিল হোসেন ও মো. উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দোহা মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, উদ্ধারকৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ঘটনাটি আবারও প্রমাণ করে, সীমান্ত এলাকায় দালাল চক্র কতটা সক্রিয় এবং অসহায় মানুষদের প্রলোভন দেখিয়ে কীভাবে প্রতারণা করছে। প্রশাসন এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে।

আরও

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

সারা দেশ

পাংশায় আবাসিক এলাকায় বছরের পর বছর গুল কারখানা,পরিবেশ অধিদপ্তর নীরব স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

রাজবাড়ীর পাংশা পৌরসভার আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে তামাকজাত গুল তৈরির একটি কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। আবাসিক ভবন, শি...

২০২৬-০৮-২৬ ১৯:১৯

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

সারা দেশ

কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রো...

২০২৬-০৮-২৬ ১৮:০৭

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

সারা দেশ

সাঁতার না জানায় বন্ধুকে ধরে বাঁচার চেষ্টা, ২ শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদীতে গোসলে নেমে সাঁতার না জানার কারণে বন্ধুকে জড়িয়ে ধরে পানিতে তলিয়ে...

২০২৬-০৮-২৬ ১৮:০৬

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

সারা দেশ

কুড়িগ্রামে সার লুটের নেপথ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে মব : তদন্তে আড়াল করা হয় প্রকৃত ঘটনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ পয়েন্টে বুধবার উপজেলা নির্বাহ...

২০২৬-০৮-২৬ ১৭:৫৭

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

সারা দেশ

বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ,...

২০২৬-০৮-২৬ ১৭:৫৬

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

সারা দেশ

সারের ঘাটতি নেই, যতটা সংকট তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য...

২০২৬-০৮-২৬ ১৭:৫৪