রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুবাই-দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগ থেকে স্বর্ণ, সিগারেট ও গৌরি ক্রিম জব্দ

দুবাই-দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগ থেকে স্বর্ণ, সিগারেট ও গৌরি ক্রিম জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও দিল্লি থেকে আসা একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন বিদেশি সিগারেট, ১১৩ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

জব্দ পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

রোববার (৯ আগস্ট) এনবিআর থেকে পাঠানো প্রেস বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

শুল্ক গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইআইডির সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজে বিশেষ তল্লাশি চালান। এর মধ্যে দুবাই থেকে আসা এমিরেটসের EK0582 ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন বিদেশি সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়।

অন্যদিকে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

সিআইআইডি জানায়, পৃথক এসব তল্লাশিতে সর্বমোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন বিদেশি সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ পণ্যগুলোর সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। গোয়েন্দা তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রী ও ফ্লাইট শনাক্ত করে এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

আরও

শাহজাহানপুর থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

সারা দেশ

শাহজাহানপুর থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজধানীর দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহজাহানপুর...

২০২৬-০৮-০৯ ২১:২৭

ফেনী কলেজের শিক্ষক পরিষদ কক্ষে ছাত্রদলের বর্ধিত সভা!

সারা দেশ

ফেনী কলেজের শিক্ষক পরিষদ কক্ষে ছাত্রদলের বর্ধিত সভা!

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বর্ধিত সভা রবিবার (০৯ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ায়...

২০২৬-০৮-০৯ ২১:২৫

ভোলায় বালু মহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ভোলায় বালু মহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ভোলা সদর উপজেলাকে নদী ভাঙনের কবল থেকে রক্ষায় মেঘনা নদীর বালু মহলের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন। র...

২০২৬-০৮-০৯ ২০:২২

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

সারা দেশ

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার অটোরিক্সা চালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও দুই আসামীকে গ্রেফতার করেছে...

২০২৬-০৮-০৯ ১৯:৫৬

পটিয়ায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

সারা দেশ

পটিয়ায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবসহ একটি পিকআপ জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব...

২০২৬-০৮-০৯ ১৯:৫৪

জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সারা দেশ

জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটে অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী স্ট্যাটাস দেওয়া এবং জুয়া খেলায় বাধা দেওয়ায় আরিফুল ইসলাম (৩২) নামের এক কলেজ শিক্...

২০২৬-০৮-০৯ ১৯:৫২