বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পটিয়ায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

পটিয়ায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৫

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবসহ একটি পিকআপ জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত পটিয়া থানায় দুইটি অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ পাঁচজন আটক এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করেছে র‍্যাব-৭।

আটকরা হলেন কক্সবাজারের টেকনাফের ছোটহাবিরপাড়ার হামিদ হোছন (৫৬), একই উপজেলার লেঙ্গুরবিল এলাকার রাশেদা আক্তার (২৮), চন্দনাইশের উত্তর হাশিমপুর খলিফা পাড়া মুন্নী আক্তার (৪৫) ও উখিয়ার ডেইল পাড়া মরিয়ম খাতুন (৩২) ও চকরিয়ার দক্ষিণ পাহাড়র এলাকার পিকআপচালক মো. জমির হোসেন (৩১) ।

বিজ্ঞপ্তি বলা হয়, কতিপয় মাদক কারবারী যাত্রীবেশে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাট হয়ে সিএনজি যোগে চট্টগ্রাম শহরের দিকে আসতেছে। এমন তথ্যের ভিত্তিতে ৬ আগস্ট বিকেলে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া থানার কমল মুন্সীর হাটের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি চলাকালে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে যাত্রীবেশে বসে থাকা কয়েক জন কৌশলে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয় এবং তল্লাশীর একপর্যায়ে অভিযুক্ত হামিদ হোছনসহ অন্য তিন নারীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে এক মাদক কারবারী একটি মিনি পিকআপে ইয়াবা নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে এমন খবরে ৮ আগস্ট রাত ৩টায় র‍্যাব-৭ পটিয়ার শাহচান্দ আউলিয়া (রাঃ) দরগাহ গেইটের সামনের সড়তে চেকপোস্ট বসায়। পরে সন্দেহভাজন মিনি পিকআপটির চালক মো. জমির হোসেনকে আটক করা হয়। পরে মিনি পিকআপের কৌশলে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮