সেসময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, কালীগঞ্জ উন্নয়ন ফোরামের সদস্য সচিব আনিছুর রহমান, আহ্বায়ক সোহেল আহমেদ, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এমপি মাওলানা আবু তালিব বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বাস্তবায়িত হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
জনস্বার্থে এই প্রাণের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।