রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দলীয় প্রভাব খাটিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন জেলা ছাত্রদল

দলীয় প্রভাব খাটিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন জেলা ছাত্রদল

বরগুনার তালতলীতে হাসপাতালের অভ্যন্তরে ব্যবসা ও রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে প্রভাবিত করার অভিযোগ দেওয়ার পর ফার্মেসি ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম (২৯)-কে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ও আনোয়ারা মেডিকেলের মালিক মো.আল মামুনের বিরুদ্ধে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে তালতলী উপজেলা শহরের বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ‘আন নাফি মেডিসিন জোন’ নামে একটি ফার্মেসি পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধের জেরে জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ও আনোয়ারা মেডিকেলের মালিক আল মামুন তাকে বিভিন্নভাবে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

সম্প্রতি ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ও আনোয়ারা মেডিকেলের মালিক আল মামুন ক্ষমতার প্রভাব খাটিয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থান করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) সংগ্রহ এবং রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করেন। 

এসব বিষয়ে প্রতিকার চেয়ে খাইরুল ইসলামসহ হাসপাতালসংলগ্ন কয়েকজন ফার্মেসি ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হয়। এমনকি তাকে মারধরের জন্য লোকজন ঠিক করে রাখেন। ঘটনার দিন রোববার বেলা ১১টার দিকে খাইরুল ইসলাম মোটরসাইকেলে করে উপজেলা সড়ক দিয়ে যাওয়ার সময় বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে আল মামুন ও তার ভাই মাহফুজসহ ৮-১০ জন তার মোটরসাইকেলের গতিরোধ করেন ও মোটরসাইকেল থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে নেওয়ার সময় এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় অভিযুক্তরা তার সাথে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।খবর পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে আমাকে ব্যবসায়িকভাবে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। হাসপাতালের অভ্যন্তরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ায় আজ আমাকে পথরোধ করে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারসহ আশপাশের প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের দাবি জানাচ্ছি। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে আনোয়ারা মেডিকেলের মালিক মো. আল মামুন,ছোটভাইদের সাথে একটু হইছে। তা মিলে যাবো।

জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি বলেন,দলীয় পরিচয় কাউকে মারধর বা অনিয়ম করার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২