শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে নদীতে ভেসে যাচ্ছিল চোখমুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ধামরাইয়ে নদীতে ভেসে যাচ্ছিল চোখমুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভেসে যাচ্ছিল গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ। শুক্রবার রাতে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান। এর আগ শুক্রবার দিনগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা, সে একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখমুখ ও গলায় কলসী  বাঁধা মরদেহটি উদ্ধার করে। আজ সকালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। 

আরও

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আ...

২০২৬-০৮-২২ ১৮:৪৪

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

সারা দেশ

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলি...

২০২৬-০৮-২২ ১৮:২২

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

সারা দেশ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামতে গিয়ে রশি ছিঁড়ে আহত পাইলট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি বক্স এন্ডেভার থেকে নামার সময় পাইলট ল্যাডারের রশি ছ...

২০২৬-০৮-২২ ১৮:১১

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

সারা দেশ

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা

নড়াইলে ভৈরব নদীর ভাঙ্গনের কবলে বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে চলেছে। দুইশো বছরের পুরোনো সেখহাটী বাজারের সিংহ ভাগ ইত...

২০২৬-০৮-২২ ১৮:০৯

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

সারা দেশ

আনোয়ারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মো. সাকিব (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার বরু...

২০২৬-০৮-২২ ১৮:০৯

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

সারা দেশ

গণতন্ত্রের সত্যিকারের চর্চা হচ্ছে দেশে’: মীর শাহে আলম

বাংলাদেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মী...

২০২৬-০৮-২২ ১৭:২৮