শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে নিসচার কর্মীকে মারধরের অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

ধামরাইয়ে নিসচার কর্মীকে মারধরের অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে

ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের এক কর্মীকে মারধরের পর প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা কৃষকদলের এক নেতাসহ তিনজনের বিরুদ্ধে।

বুধবার (২৪ জুন) এ ঘটনায় ধামরাই থানায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। মঙ্গলবার রাত ৯টার দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন- ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ধামরাই উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সাউদ হোসেন (৫০), মো. সাদ্দাম হোসেন (৩৩) ও জহিরুল ইসলাম (৬৫)। তারা ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ স্বর্ণখালী এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী মো. আব্দুল আলীম (৪০) নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ধামরাই উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি ধামরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার জনৈক গোলজারের বাড়ির ভাড়াটিয়া ও ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের উত্তর দিঘলগ্রাম এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে আব্দুল আলীম উল্লেখ করেন, পূর্বশত্রুতার জেরে গত সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী-লাকুরিয়া ইট সলিং সড়কের ওপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাউদ হোসেন ও তার সঙ্গীরা।

অভিযোগে বলা হয়, গালিগালাজের প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত সাউদ তার শার্টের কলার ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি ও কিল মারেন।

আব্দুল আলীম অভিযোগ করেন, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তা কে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। যাওয়ার সময় তারা হুমকি দেন, যাত্রাবাড়ী- লাকুরিয়াপাড়া এলাকায় পেলে তাকে জবাই করা হবে। তিনি আরও দাবি করেন, এর আগে তার স্ত্রী মৌসুমী আক্তারকেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। তার আশঙ্কা, অভিযুক্তরা যে কোনো সময় তাঁর বা তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নায়েবুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

তবে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২