শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ, অটোমেশন ও অবকাঠামো উন্নয়নে জোর

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ, অটোমেশন ও অবকাঠামো উন্নয়নে জোর

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের মধ্যেই যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সম্ভব।

বৈঠকে রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে আধুনিক করতে দেশীয় প্রযুক্তিতে অটোমেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার প্রায় ১২০টি ট্রাফিক সিগন্যাল অটোমেশন করা হবে। পাশাপাশি শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত যত্রতত্র বাস কাউন্টার অপসারণ এবং ঢাকার ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব টার্মিনাল পরে ‘সিটি সার্ভিস’-এর জন্য ব্যবহার করা হবে। একই সঙ্গে সড়ক দখলমুক্ত করা, রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটি সরানো এবং রেলক্রসিংয়ে আধুনিক অটো সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে সিটি বাসগুলোকে জিপিএস ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর ফুটওভার ব্রিজগুলোতে চলন্ত সিঁড়ি স্থাপন এবং হাসপাতাল এলাকায় লিফট সংযোজনের পরিকল্পনাও রয়েছে, যাতে পথচারীদের চলাচল সহজ হয়।

সরকার আশা করছে, আগামী ৭ এপ্রিলের মধ্যে এসব পরিকল্পনার একটি বড় অংশ বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে। এ লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সংশ্লিষ্ট খাতের মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই সিটি করপোরেশনের প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

জাতীয়

বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম

মন্ত্রণালয়ের বিভিন্নখাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, তার ম...

২০২৬-০৮-১৪ ২৩:১০

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

জাতীয়

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজ...

২০২৬-০৮-১৪ ১৩:১৩

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

জাতীয়

সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক

মহামান্য রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি। এই পদ যিনি অলংকৃত করবেন তিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তার ব্যক্ত...

২০২৬-০৮-১৪ ১১:৩৮

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জাতীয়

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংল...

২০২৬-০৮-১৪ ১১:০৭

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের...

২০২৬-০৮-১৪ ১১:০৬

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয়

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে পালিত হবে জ...

২০২৬-০৮-১৩ ১৯:১৩