বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-যশোর তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা-যশোর তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা-যশোর পদ্মাসেতু রেল প্রকল্পে যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর করে অবিলম্বে বেনাপোল/দর্শনা-যশোর-ঢাকা রুটে একটি প্রভাতি আন্তঃনগর ট্রেনসহ মোট তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে আগামী ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে 'বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি'।

শনিবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।  সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা-যশোর পদ্মা সেতু রেলপথে বর্তমানে দিনে মাত্র একটি ট্রেন চলাচল করছে, যা এই অঞ্চলের মানুষের চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। এতে প্রকল্পের পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছেন যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকল্পের নাম ঢাকা-যশোর হলেও অতীতে মূল যশোর শহরকে রেল সুবিধার বাইরে রেখে পদ্মবিলা স্টেশনকেন্দ্রিক পরিকল্পনা করা হয়েছিল। পরে জনদাবির মুখে সেই পরিস্থিতির পরিবর্তন হলেও এখনও কাঙ্ক্ষিত রেলসেবা চালু হয়নি।

নেতারা বলেন, যশোর থেকে ভোরে একটি আন্তঃনগর ট্রেন চালু হলে যাত্রীরা সকালে ঢাকায় গিয়ে অফিস-আদালত ও প্রয়োজনীয় কাজ শেষ করে সন্ধ্যায় ফিরতে পারবেন। এ দাবিকে সামনে রেখে তারা 'পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই' স্লোগানকে আন্দোলনের প্রতীক হিসেবে তুলে ধরেন।

তারা জানান, ২০২৩ সাল থেকে স্মারকলিপি, মানববন্ধন, বিক্ষোভ, রেল অবরোধ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্চ-এপ্রিল ২০২৬ সালের মধ্যে নতুন আন্তঃনগর ট্রেন চালুর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আগামী ৬ জুলাই সোমবার বেলা ১টায় যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রভাতি আন্তঃনগর ট্রেনসহ তিনটি নতুন আন্তঃনগর ট্রেন চালু, সব আন্তঃনগর ট্রেনে সাধারণ বগি বৃদ্ধি, দর্শনা-খুলনা ও বেনাপোল-যশোর রুটে ডাবল রেললাইন নির্মাণ, কমিউটার ট্রেন চালু, সিঙ্গিয়া স্টেশনে ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল (আইসিটি) চালু এবং গণপরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলকে গড়ে তুলতে জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক কাওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, আগামী ৬ জুলাইয়ের কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে যশোরবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই সঙ্গে তারা কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

আরও

১১ দলের লং মার্চ পথসভা সফল করতে  ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সারা দেশ

১১ দলের লং মার্চ পথসভা সফল করতে ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবীতে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ...

২০২৬-০৯-০২ ২২:৪৮

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

সারা দেশ

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের ফি অতিরিক্ত বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুর ল’ ক...

২০২৬-০৯-০২ ২২:৪৬

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু রিয়ামনি ধর্ষণ মামলার দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করা হয়েছে। ‎‎বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে না...

২০২৬-০৯-০২ ২২:৪৩

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সারা দেশ

বাগেরহাটে নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

বাগেরহাট সদর ও রামপাল উপজেলার সীমান্তবর্তী এলাকায় লক্ষ্মীখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।...

২০২৬-০৯-০২ ২২:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন--ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

সারা দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন--ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ গত ১৭বছর দেশকে এমন করে দিয়েছে যে দেশের অর্থনীতির...

২০২৬-০৯-০২ ২২:৩৪