রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-যশোর রুটে নতুন ট্রেন ও ডাবল রেল লাইনের দাবিতে আন্দোলনের ডাক

ঢাকা-যশোর রুটে নতুন ট্রেন ও ডাবল রেল লাইনের দাবিতে আন্দোলনের ডাক

ঢাকা-যশোর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যশোরবাসীকে বঞ্চিত করার প্রতিবাদে এবং নতুন আন্তঃনগর ও কমিউটার ট্রেন চালুর দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

রোববার সকাল সাড়ে ১১টায় যশোর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন। এসময় তিনি বলেন, ২০১৬ সালে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্প’ গ্রহণ করে সরকার। প্রকল্পের নাম যশোর রাখা হলেও, বিগত সময়ে চক্রান্ত করে যশোর শহরকে ট্রেন সুবিধার বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছিলো। ফলে যশোরবাসীকে প্রায় ২০ কিলোমিটার দূরে ‘সিঙ্গিয়া’ নামক স্টেশনে গিয়ে ট্রেন ধরার মতো বৈষম্যের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে যশোর একটি ট্রেন পেলেও তা কাঙ্ক্ষিত সময়ে দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, বিপুল টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথে দিনে মাত্র একটি ট্রেন দুইবার যাতায়াত করে, যা বিশাল বিনিয়োগের তুলনায় চরম অপচয়। এজন্য যশোর থেকে প্রতিদিন সকালে ঢাকা অভিমুখে একটি আন্তঃনগর ট্রেন, দর্শনা সীমান্ত-যশোর-ঢাকা রুটে আরও ২টি আন্তঃনগর ট্রেন এবং এই রুটে অবিলম্বে 'কমিউটার ট্রেন' চালুর দাবিতে আন্দোলনে শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্দোলনের প্রেক্ষিতে রেল সচিব ও ডিজি গত মার্চের মধ্যে আরও একটি আন্তঃনগর ট্রেন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এমতাবস্থায় আগামী জুনের মধ্যে দাবি আদায় না হলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচির মাধ্যমে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বল হুঁশিয়ারি দেয়া হয়।

পাশাপাশি সংবাদ সম্মেলনে সকল আন্তঃনগর ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য সাধারণ বগি যুক্ত, দর্শনা-খুলনা রুট এবং বেনাপোল-যশোর রুটে ডাবল রেল লাইন চালু ও যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনে রেল কনটেইনার টার্মিনাল চালুর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক কাওসার আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২