রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ, আট দফা দাবি

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ, আট দফা দাবি

ঢাকা থেকে চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চপূর্ব সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি।

ঐক্যের নেতারা বলছেন, দ্বিতীয় দফার এই লংমার্চে প্রথম কর্মসূচির তুলনায় আরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণ হবে। এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছিল জোটটি।

প্রথম লংমার্চে ছয় দফা দাবি সামনে রাখা হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে আট দফায়। আগের দাবিগুলোর সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি যুক্ত হয়েছে।

ছয় থেকে আট দফা

আগের ছয় দফার মধ্যে ছিল- গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।

পরবর্তী সময়ে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি যুক্ত করা হয়। এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও কর্মসূচিতে যুক্ত হওয়ায় এবার মোট আট দফা দাবি সামনে এসেছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিকে বিবেচনায় নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।

জোটের নেতারা বলছেন, জাতীয় দাবির পাশাপাশি আঞ্চলিক ইস্যুকেও কর্মসূচিতে যুক্ত করে তারা রাজধানীর বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে চান।

এদিকে লংমার্চ ঘিরে রাজধানীর বাইরে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি ধরে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

আরও

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

রাজনীতি

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘো...

২০২৬-০৯-১৩ ১৪:৫৯

ডেঙ্গু নিয়ে বিএনপির নতুন কর্মসূচি, শূন্য পদে পদোন্নতির সিদ্ধান্ত

রাজনীতি

ডেঙ্গু নিয়ে বিএনপির নতুন কর্মসূচি, শূন্য পদে পদোন্নতির সিদ্ধান্ত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সহ সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিয়ে তৈরি করা হবে ওই...

২০২৬-০৯-১৩ ১৩:৪২

বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম

রাজনীতি

বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ধারাবাহিকতায় দল পরিচালনা করছে, তাতে তারা আগামী পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না...

২০২৬-০৯-০৮ ২২:৩৫

সম্পত্তি হস্তান্তর বিলের বিতর্কিত ধারা বাতিলের দাবি ছাত্রশিবিরের

রাজনীতি

সম্পত্তি হস্তান্তর বিলের বিতর্কিত ধারা বাতিলের দাবি ছাত্রশিবিরের

জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’-এর বিতর্কিত ধারা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র...

২০২৬-০৯-০৭ ২০:২৮