বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে তাদের রোল/সিরিয়াল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

এর আগের দিন শনিবার বিকালে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২