বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা একদল শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা একদল শিক্ষার্থীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া এক বিতর্কিত বক্তব্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এক বিক্ষোভ ও মানববন্ধন থেকে তাকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে তারা বলেন, মোহাম্মদপুরে দিনদুপুরেও জনগণকে নিরাপত্তা দিতে পারেন না ববি হাজ্জাজ। তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন। আজ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

মূলত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া এক বক্তব্যে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। সম্প্রতি একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

যদিও শুক্রবার (২৯ মে) বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ববি হাজ্জাজ। বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে ববি হাজ্জাজ বলছেন, এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ও মতামত। এগুলো কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়। তবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২