বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দেশের এক জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

দেশের এক জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল কার্ড’, কবে থেকে কার্যকর?

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। কার্ড পেতে হলে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। জেলার ২২টি পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিক্রি চলবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে—কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা পাওয়া যাবে।

এদিকে, অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, ৩০ মার্চ থেকে জেলায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

মেহেরপুরে পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সারা দেশ

মেহেরপুরে পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে নিজ পিতাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে মো. সিফাত ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ জুন) ব...

২০২৬-০৬-৩০ ২২:২৯

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯: ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

সারা দেশ

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯: ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্...

২০২৬-০৬-৩০ ২২:১৪

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

সারা দেশ

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

লালমনিরহাটের আদিতমারীতে বিস্কুট কিনতে যাওয়ার পথে ১৩ বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে শ্লীলতাহানির অ...

২০২৬-০৬-৩০ ২১:২৭

পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মসূচির ঘোষণা, ১৪৪ ধারা জারি

সারা দেশ

পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মসূচির ঘোষণা, ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়িতে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় এই জরুরী সিদ্ধান্ত জারি...

২০২৬-০৬-৩০ ২১:১৯

রাজবাড়ীতে মানুষের নিরাপত্তার সার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

সারা দেশ

রাজবাড়ীতে মানুষের নিরাপত্তার সার্থে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগলী- কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্...

২০২৬-০৬-৩০ ২১:১৫