সোমবার, ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দেশে ফি‌রে‌ছেন কম্বোডিয়ায় স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

দেশে ফি‌রে‌ছেন কম্বোডিয়ায় স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ৫৪ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। ফেরত আসা সবাইকে বিমানবন্দরে জরুরি সহায়তা ও বাড়িতে পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র দিয়ে তাদের সবাইকে কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। তবে সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে তাদের অর্থের বিনিময়ে চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্কাম কম্পাউন্ডে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ভুক্তভোগীদের একজন জানান, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে ২০২৫ সালের ৫ ডিসেম্বর তার ফ্লাইট হয়। তারপর ২ দিন মালয়েশিয়ায় ট্রানজিটে ছিলেন। এরপর ৭ ডিসেম্বর তিনি কম্বোডিয়া এয়ারপোর্টে পৌঁছায়। তিনি বিমানবন্দরের বাইরে আসলে রবিন শেখ নামের এক বাংলাদেশি তাকে রিসিভ করে তার বাসায় নিয়ে যায়। সেখানে কিছুদিন থাকার পর দালাল রবিন আজ তোমাকে কাজ দেব বলে তাকে নিয়ে যায়। এরপর ২৩ ডিসেম্বর তাকে কম্পিউটারের কাজের কথা বলে সেখানে নিয়ে গিয়ে একটি কোম্পানিতে কাজ দেয়।

তিনি আরও জানান, পরের দিন ভুক্তভোগী কাজে যোগ দিলে বুঝতে পারে এটি একটি স্ক্যাম প্ল্যাটফর্‌ম, যেখানে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আনা হয়। তিনি কাজ করতে না চাইলে সেখানকার চাইনিজ বস বলে তুমি টাকা দিয়ে পাসপোর্ট নিয়ে চলে যাও। তখন তিনি কত টাকা জানতে চাইলে বস বলে তোমার দালাল রবিন শেখ তোমাকে আমার কাছে ২০৮৫ ডলারে বিক্রি করেছে। এই টাকা না দিলে কাজ করতে হবে।

আরেকজন ভুক্তভোগী জানান, সেদেশে থাকা বাংলাদেশি দালাল সেখানে বিয়ে করে দীর্ঘ সময় ধরে কম্বোডিয়াতে থাকেন। তাকে কম্বোডিয়াতে সুপারশপে চাকরি কথা বলে নিয়ে গিয়ে ৫ মাস কাজও করান কিন্তু তাকে প্রতিমাসে বেতন দিতেন ৪০০ ডলার। থাকা খাওয়ায় তার কিছুই থাকতো না। তিনি ও তার পরিবারের সদস্যরা চাপ দিলে একদিন অন্য কোম্পানিতে চাকরির কথা বলে তাকেও স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, এসব কম্পাউন্ডে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করা হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত সাইবার স্ক্যাম কার্যক্রমে অংশ নিতে তাদের ওপর চাপ প্রয়োগ করা হতো। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

এর আগে, শুক্রবার কম্বোডিয়া থেকে ৩৭ জন দেশে ফেরত আসেন, একইভাবে এ বছরের ২২ জানুয়ারি মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে আটজন এবং ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন।
তাদেরও ভালো কাজের প্রলোভন দেখিয়ে থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়েসট হয়ে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়। সেখানে পৌঁছানোর পরই তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বিদেশের মাটিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। তাদেরও ভয়াবহ নির্যাতন করে নানা ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে কয়েকটি স্ক্যাম কম্পাউন্ড থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়। পরপর দু’দিন মিলে ৯১ জন বাংলাদেশির ফেরত আসা প্রমাণ করে যে বিপুল সংখ্যক বাংলাদেশি এভাবে প্রতারণা ও নির্যাতনের শিকার।

শরিফুল হাসান জানান, সাইবার স্ক্যাম মানবপাচারের ভয়াবহ একটি ধরন। কম্পিউটার, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার চলে। এরপর তাদের সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করা হয়। এ কারণেই সরকার এবং ব্র্যাকের পক্ষ থেকে একাধিকবার থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে সচেতন হতে সতর্কতা জারি করা হয়েছে। এসব বিষয়ে বিদেশগামীসহ সবার সচেতনতা প্রয়োজন।

আরও

ডট ইন্টারনেটে হামলা-লুটপাটে জড়িতদের শাস্তির দাবি আইএসপিএবির

জাতীয়

ডট ইন্টারনেটে হামলা-লুটপাটে জড়িতদের শাস্তির দাবি আইএসপিএবির

ডট ইন্টারনেটসহ দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময়ে সংঘটিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবা...

২০২৬-০৬-১৪ ২২:৪০

১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়

১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে...

২০২৬-০৬-১৪ ২১:৩৪

আরো দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক

জাতীয়

আরো দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক

ত্রয়োদশ জাতীয় সংসদের আরো দুটি কমিটি গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা...

২০২৬-০৬-১৪ ২১:৩৩

জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

জাতীয়

জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ও...

২০২৬-০৬-১৪ ১৮:১৯

২০টি স্পেশালাইজড হাসপাতাল হবে, ২টি নারীদের জন্য: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

২০টি স্পেশালাইজড হাসপাতাল হবে, ২টি নারীদের জন্য: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রোববার (১৪ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জের জেনারেল...

২০২৬-০৬-১৪ ১৮:১৮

বাজেট ২০২৬-২৭: চ্যালেঞ্জ উত্তরণে ত্রিমুখী কৌশলের বিকল্প নেই

জাতীয়

বাজেট ২০২৬-২৭: চ্যালেঞ্জ উত্তরণে ত্রিমুখী কৌশলের বিকল্প নেই

সংসদে উপস্থাপিত ​২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি খুবই তাৎপর্যপূর্ন। দেশের বর্তমান অর্থনৈতিক ক্রান্তিকালে এটা জনগণের আকাঙ্ক্ষা...

২০২৬-০৬-১৪ ১৫:১২