মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দেশ গঠনে রাজনৈতিক সঙ্গীদের সহযোগিতা চান মোয়াজ্জেম হোসেন আলাল

দেশ গঠনে রাজনৈতিক সঙ্গীদের সহযোগিতা চান মোয়াজ্জেম হোসেন আলাল

বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বিভক্তি কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালনে বিএনপি সরকারকে বিভিন্ন গোষ্ঠীর কারণে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ পরিস্থিতিতে অতীতে রাজপথের আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকা রাজনৈতিক শক্তিগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনঅধিকার পার্টি আয়োজিত ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, রাজনীতি যেন কখনো রাজার মতো না হয়, সে বিষয়ে জনঅধিকার পার্টি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্রের উত্তরণ, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও দেশ গঠনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জনঅধিকার পার্টির প্রতি আহ্বান জানিয়ে আলাল বলেন, দেশ গঠনের কর্মকাণ্ডে প্রয়োজনে ডাকলে যেন দলটির সহযোগিতা পাওয়া যায়। এ ক্ষেত্রে দলটির দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় গানের প্রসঙ্গ টেনে আলাল বলেন, একসময় সব কথা বলা হলেও কিছু কথা বলা বাকি থেকে যায়। মনের কথা বলতে গিয়ে অনেক সময় থেমে যেতে হয়—গানের এই ভাবনার মধ্য দিয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং ছাত্রদলের সহসভাপতি চিকিৎসক তৌহিদুল ইসলাম আউয়ালসহ অনেকে।

আরও

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

সারা দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্...

২০২৬-১০-১৩ ১৫:১৬

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

সারা দেশ

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টা...

২০২৬-১০-১৩ ১৪:২৬

মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন নেই, হুমকিতে জীববৈচিত্র্য

সারা দেশ

মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন নেই, হুমকিতে জীববৈচিত্র্য

মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে গড়ে উঠেছে প্রায় ২০০টি রিসোর্ট। এর মধ্যে শ্রীমঙ্গলেই রয়েছে শতাধিক। অভিযোগ রয়েছে, কো...

২০২৬-১০-১৩ ১৪:২৪

ফেনীতে ইয়াবা ও মদ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা

সারা দেশ

ফেনীতে ইয়াবা ও মদ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা

ফেনীর দাগনভূঞা পৌরসভার উদরাজপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০ পিস ইয়াবা ও ৬ বোতল বিলাতি মদ...

২০২৬-১০-১৩ ১৪:২৩

আদালতের রায় বাস্তবায়নে পুলিশের উপস্থিতিতেই বিএনপি নেতাদের বাধা ও হামলা

সারা দেশ

আদালতের রায় বাস্তবায়নে পুলিশের উপস্থিতিতেই বিএনপি নেতাদের বাধা ও হামলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিরোধীয় জমির দখল আদালতের নির্দেশে প্রথম পক্ষকে বুঝিয়ে দিতে গিয়ে তীব্র বাধা, বাকবিতণ্ড...

২০২৬-১০-১৩ ১৪:২২