রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা,বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন যুবক শান্ত, ন্যায় বিচার কামনা পরিবারের

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা,বুকে গুলির ক্ষত নিয়ে দেশে ফিরলেন যুবক শান্ত, ন্যায় বিচার কামনা পরিবারের

অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শান্ত মণ্ডল। কিন্তু মানবপাচারকারী দালালচক্রের প্রতারণার শিকার হয়ে অবৈধভাবে ইরানে নেওয়ার পথে সেনাবাহিনীর গুলিতে গুরুতর আহত হন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে দেশে এলেও এখন ব্যয়বহুল চিকিৎসা, ঋণের বোঝা ও অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করছে তার পরিবার।

শান্ত মণ্ডল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমড়িরানী গ্রামের বাসিন্দা মো. শিরু মণ্ডলের ছেলে। সম্প্রতি এসএসসি পাস করে দীর্ঘদিন ধরে অসুস্থ বাবার চিকিৎসা ও সংসারের হাল ধরতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। দালালদের সঙ্গে সাড়ে সাত লাখ টাকার চুক্তিতে গত ২০ এপ্রিল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

কিন্তু দুবাই পৌঁছানোর পর তাকে পাকিস্তানের করাচিতে নিয়ে একটি কক্ষে জিম্মি করে পরিবারের কাছ থেকে আরও প্রায় আড়াই লাখ টাকা আদায় করা হয়। পরে নদী, সমুদ্র, পাহাড় ও সড়কপথ পেরিয়ে সাত দিন ধরে অবৈধভাবে ইরানে নেওয়া হয় শান্তসহ কয়েকজন বাংলাদেশিকে।

ইরানের স্পান শহর পেরিয়ে তেহরানের পথে তাদের বহনকারী একটি মাইক্রোবাসকে সেনাবাহিনী থামার সংকেত দেয়। চালক পালানোর চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে শান্তর বাম বুকের পাঁজর ও বাম হাতে গুলি লাগে। পরে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় গত ৩০ জুন দেশে ফেরেন তিনি।

চিকিৎসকদের মতে, গুলির আঘাতে শান্তর প্লীহা (স্প্লিন) অপসারণ করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও তিন থেকে চার লাখ টাকার চিকিৎসা প্রয়োজন।

শান্তর বাবা মো. শিরু মণ্ডল বলেন, "ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। ভেবেছিলাম সে আয় করে সংসার চালাবে, আমার চিকিৎসা করাবে। এখন ছেলের চিকিৎসার খরচই বহন করতে পারছি না। দালালদের বিচার ও আমাদের টাকা ফেরত চাই।
পরিচিত সুজানগর গ্রামের রবিউলের মাধ্যমে টাকা দিয়ে আজ আমার এই অবস্থা।

মা সাবিনা বেগম বলেন, "সুখের আশায় ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে ফিরে এসেছে। আল্লাহর কাছে শুকরিয়া, ছেলে বেঁচে ফিরেছে। এখন তার চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই।"

শান্তর বড় বোন লাবনী বলেন, পাকিস্তানে আটকে রাখার সময় তারা বারবার দালালদের কাছে ভাইকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তাদের কোনো আবেদনই শোনা হয়নি। গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে শান্তর প্লীহা অপসারণ করতে হয়েছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা ছাড়া তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন।

স্থানীয়দের দাবি, মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশ পাঠানোর নামে আদায় করা অর্থ উদ্ধার করে শান্তর পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া এবং তার চিকিৎসার জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করতে হবে।

প্রাণে বেঁচে ছেলেকে ফিরে পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে পরিবার। তবে বিদেশে যেতে নেওয়া ঋণ, বাবার চিকিৎসা এবং শান্তর ব্যয়বহুল চিকিৎসার খরচ মিলিয়ে তারা এখন চরম মানবিক সংকটে রয়েছে। পরিবারের আশা, সরকারের সহযোগিতা ও সমাজের বিত্তবান মানুষের সহায়তায় শান্ত আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

অভিযুক্ত রবিউল ইসলামের মা বলেন আমার ছেলে কোন দালাল নয় সে তোফানের মাধ্যমে বিদেশ নিয়েছে শান্ত ও আমার ছেলের ভাইরার ছেলেকে তারা এক সাথেই ছিল, আমার বাড়ি থেকে তুফানের ভাই হৃদয় এসে টাকা নিয়েছে, তার ভিডিও প্রমান রয়েছে, পাকিস্তানে জিম্মি করে যে টাকা নিয়েছে সে ছিল তুফান যা পাংশা ইসলামি ব্যাংকের মাধ্যমে তুফানের মা মাজেদা বেগমের একাউন্টে পাঠানো হয়।

স্থানীয়রাও বলেন আসলে মুল দালাল হলো তুফান রবিউল মিডিয়া ছিল, সে অসুস্থ দির্ঘদিন ধরে ভেলোরে চিকিৎসা নিচ্ছে রবিউল।

শান্তর পরিবার ও স্থানীয়দের দাবী দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঠিক বিচার হোক ক্ষতিগ্রস্ত শান্তর পরিবার ফিরে পাক তাদের কষ্টে অর্জিত অর্থ, সু চিকিৎসার ব্যবস্থা করা হোক শান্তর।

আরও

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বাসাইলে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সারা দেশ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, বাসাইলে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শরীরে স্পর্শের চেষ্টা করার অভিযোগে নিহাদ (২১) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ...

২০২৬-০৮-৩০ ২০:২২

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

সারা দেশ

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামে চাচি ও ভাতিজার মধ্যে প্রেমের সম্পর্কের অভিয...

২০২৬-০৮-৩০ ২০:২০

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

সারা দেশ

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করার উদ...

২০২৬-০৮-৩০ ২০:১৯

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সারা দেশ

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের সমাজ, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম ধারক ও বাহক এবং গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল খ...

২০২৬-০৮-৩০ ২০:১৮

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

সারা দেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউ...

২০২৬-০৮-৩০ ২০:১৮