মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ

চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশ

সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ নামে দল গঠন করে এই টুর্নামেন্টে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। নতুন দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতার উত্তেজনা ও আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে এবারের আসরে মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে সাত।

বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

তার মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমর্থকদের সম্পৃক্ততা বাড়বে এবং বিশ্বমঞ্চে দেশের উপস্থিতি আরও দৃঢ় হবে।

দলের সহ-সত্ত্বাধিকারী শাহনিয়ান তানিম জানিয়েছেন, এই টুর্নামেন্টে মাহমুদউল্লাহ ও মোহাম্মদ আশরাফুলসহ অভিজ্ঞ ক্রিকেটাররা খেলবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ চ্যাম্পিয়নস শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান গড়তে পারবে।

এই লিগে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। তিনি জানান, গত বছর ভারত সফরের সময় থেকেই সতীর্থদের সঙ্গে এমন একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।

মাহমুদউল্লাহ বলেন, বিশ্ব চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ বড় একটি অর্জন এবং দলের প্রয়োজনে যেকোনো ব্যাটিং পজিশনে খেলতে প্রস্তুত তিনি।

উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগ এখন পর্যন্ত দুইবার অনুষ্ঠিত হয়েছে—২০২৪ ও ২০২৫ সালে ইংল্যান্ডে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আর দ্বিতীয় আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। দুইবারই রানার্সআপ হয়েছিল পাকিস্তান।

আরও

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

খেলাধুলা

বিদায়ের মঞ্চে মেসি, রোসারিও থেকে মনুমেন্তালের পথে

রোসারিওর মাটিতে পা রেখেই যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ফুটবল অধ্যায়ের দিকে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থ...

২০২৬-১০-০২ ২০:৪৩

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

খেলাধুলা

জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক...

২০২৬-১০-০২ ১৮:৪৮