শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুয়াডাঙ্গায় বুধবার থেকে আম সংগ্রহ শুরু

চুয়াডাঙ্গায় বুধবার থেকে আম সংগ্রহ শুরু

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। রোববার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকের মাধ্যমে আম সংগ্রহের সময়কাল নির্ধারণ-সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদারসহ আম ব্যবসায়ীরা, জেলা কৃষি বিপণনের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে চুয়াডাঙ্গা জেলার ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮৪২ টন। ১৩ মে ৩০ বৈশাখ থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ জাতের, ২০ মে ৬ জ্যৈষ্ঠ থেকে হিমসাগর, ২৫ মে ১১ জ্যৈষ্ঠ থেকে ল্যাংড়া, ৫ জুন ২২ জ্যৈষ্ঠ আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন ১ আষাঢ় থেকে ফজলী জাতের, ২০ জুন হাঁড়িভাঙ্গা, ব্যানানা, ২২ জুন ৬ আষাঢ় আশ্বিনা (বারি আম-৪), ৩০ জুন ১৬ আষাঢ় কার্টিমন, ৫ জুলাই ২১ আষাঢ় ও গৌড়মতি (বারি আম-১২) জাতের আম সংগ্রহ শুরু হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার যৌথভাবে জানান, কোনো অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশে অপরিপক্ব আম পাড়া যাবে না। এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুয়ায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলাব্যাপী আম সংগ্রহের যে সূচিটি দেওয়া হয়েছে তার বাইরে কেউ অপরিপক্ষ আম পাড়তে পারবে না। কেউ যদি এর ব্যত্যয় ঘটান তবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও

জুলাই ৩৬ স্মরণে  ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সারা দেশ

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (...

২০২৬-০৮-২১ ২২:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

২০২৬-০৮-২১ ২২:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স...

২০২৬-০৮-২১ ২২:২৫

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।

২০২৬-০৮-২১ ২২:২৪

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

সারা দেশ

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নি...

২০২৬-০৮-২১ ২২:২৩

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

সারা দেশ

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব...

২০২৬-০৮-২১ ১৮:৫৪