বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

চতুর্থ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত, পন্টুন সরিয়ে তল্লাশি

চতুর্থ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত, পন্টুন সরিয়ে তল্লাশি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় টানা চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার পর থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়।

উদ্ধার কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এবার ঘাটের পন্টুন সরানোর কাজ শুরু হয়েছে। পন্টুনের নিচে কোনো মরদেহ আটকে আছে কি না, তা নিশ্চিত হতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পন্টুনটি সরিয়ে ফেলার পর ওই নির্দিষ্ট স্থানে ডুবুরি দল বিশেষ তল্লাশি চালাবে।

সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে অভিযান বারবার ব্যাহত হচ্ছে। নদীতে তীব্র ঢেউ ও বাতাসের কারণে ডুবুরি ও উদ্ধারকারী দল কাজ শুরু করতে বেগ পোহাচ্ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। বিআইডব্লিউটিসির উদ্ধারকারী বোট ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পন্টুন সরানোর অপেক্ষায় আছি। তবে বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নদীতে ঢেউ বেশি থাকায় উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই পুরোদমে তল্লাশি শুরু করা হবে।

ঘটনার চার দিন পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান শেষ না হওয়ায় স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের স্বজনসহ স্থানীয়রা ঘাট এলাকায় ভিড় করে উদ্ধার অভিযানের অগ্রগতির অপেক্ষায় প্রহর গুনছেন। তবে উদ্ধার কাজ ঠিক কখন শেষ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

আরও

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

জাতীয়

স্থানীয় নির্বাচনে মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?

বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় র...

২০২৬-০৬-৩০ ০৯:০৭

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জাতীয়

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জনপ্রিয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ প্রতিদিন’-এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্...

২০২৬-০৬-২৯ ২২:১৮

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

জাতীয়

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মোট ৩২টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ম...

২০২৬-০৬-২৯ ২২:১৩

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

জাতীয়

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জান...

২০২৬-০৬-২৯ ২১:৫৮

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

জাতীয়

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

দেশের কওমি ধারার মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ চলতি প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শ...

২০২৬-০৬-২৯ ২১:৪৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

দেশের পাহাড় এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও স...

২০২৬-০৬-২৯ ২১:২৮