বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কোতোয়ালি থানার টেরিবাজারে একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকালে ‘কেবি অর্কিড প্লাজা’ নামে ওই মার্কেটে লাগা আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত দুজন হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কেবি অর্কিড প্লাজার ভেতরে চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মার্কেটের ভেতরে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও আগুন নির্বাপণ শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ইউনূস, সোলাইমানসহ আরও একজন গুরুতর দগ্ধ হন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা কর্মকর্তা বলেন, ‘সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ১০টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ‘তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, টেরিবাজার এলাকায় আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

সারা দেশ

নাফাখুম থেকে ফিরেছেন ৭০ পর্যটক, অমিয়াখুমে আটকা আরও ১৮

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ও অমিয়াখুম এলাকায় টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের ম...

২০২৬-০৭-০৭ ২০:৪১

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

সারা দেশ

দুই বছর বয়সেই মাথায় ১২ কেজি পানির ভার, চিকিৎসার অপেক্ষায় মাইমুনা

যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২ থেকে ১৩ কেজি, সে বয়সেই ঝিনাইদহের দুই বছরের শিশু মাইমুনা মাথায় বহন করছে প্রায় ১২ কেজি...

২০২৬-০৭-০৭ ২০:৩৮

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

সারা দেশ

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে প...

২০২৬-০৭-০৭ ২০:২৮

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

সারা দেশ

৩ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

উদ্বোধনের আগেই ধসে পড়েছে পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ১ কোটি ১৬ লাখ টাকার বেশি ব্যয়ের একটি আরসিসি গার্ডার সেতু। সেতুর ব...

২০২৬-০৭-০৭ ১৮:৫৮

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

সারা দেশ

মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল

রাজনীতিতে সবাই নেতা হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন না। দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দ...

২০২৬-০৭-০৭ ১৮:৫৬