সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

চমক দেওয়ার লক্ষ্যে আইভরি কোস্টের বিশ্বকাপ দল ঘোষণা

চমক দেওয়ার লক্ষ্যে আইভরি কোস্টের বিশ্বকাপ দল ঘোষণা

চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে একই গ্রুপে পড়েছে আইভরি কোস্ট। ১৪ জুন তাদের প্রথম ম্যাচ ইকুয়েডরের সঙ্গে। তাদের গ্রুপে অন্য দল এবারের আসরের চমক কুরাসাও। এই গ্রুপ থেকে সবার আগে ২৬ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করল আফ্রিকান দেশটি।

২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনটি বিশ্বকাপে খেলা আইভরি কোস্ট গত দুটি আসরে দর্শক ছিল। ২০১০ সালের আসরে পর্তুগালকে রুখে দিয়ে চমক দেখানো দলটি দুই বুন্দেসলিগা তারকাকে রেখে দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে ইয়ান দিওমান্দে ও বাজুমানা তুরে জায়গা পেয়েছেন। এই বছরের আফকনে মিশরের কাছে কোয়ার্টার ফাইনালে হারের আগে দুই তরুণ প্রথম টুর্নামেন্টে মুগ্ধতা ছড়ান।

বর্তমানে দলের সম্ভাবনাময়ী উইঙ্গার দিওমান্দে আরবি লাইপজিগে খেলেন। প্রিমিয়ার লিগের একাধিক দলের নজরে রয়েছেন হফেনহেইমের উইঙ্গার তুরে। এই স্কোয়াডে বুন্দেসলিগায় খেলা দুই ডিফেন্ডার ওডিলন কসুউনু (বেয়ার লেভারকুসেন) ও ইভান এনডিকা (আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট) জায়গা পেয়েছেন।

দল ঘোষণা করে এলিফ্যান্টদের প্রধান কোচ এমার্সে ফায়ে বলেছেন, ‘আমরা শুধু সংখ্যা পূরণ কিংবা বেড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি না। আইভরিয়ান জনগণ যে প্রত্যাশা করে এবং স্বপ্ন দেখে সেগুলো পূরণ করতে যাচ্ছি আমরা। সুতরাং, হ্যাঁ, আমরা একসঙ্গে আমেরিকান মহাদেশে বড় ছাপ তৈরি করতে এই স্কোয়াড বাছাই করেছি। ১২ বছর পর আমরা প্রতিযোগিতায় ফিরছি এবং এই ফেরাটা হবে দেখার মতো।’

আইভরি কোস্টের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ইয়াহিয়া ফোফানা (চায় কুর রিজস্পোর), মোহামেদ কোনে (রয়্যাল শার্লেরোয়া এসসি), আলবান লাফন্ট (পানথিনাইকোস এফসি)

রক্ষণভাগ (ডিফেন্ডার): ইমানুয়েল আগবাদু (বেসিকতাস জে কে), ক্লেমেন্ট আকপা (এজে অক্সের), উসমান দিওমান্দে (স্পোর্টিং সিপি), গুয়েলা দুয়ে (আরসি স্ট্রাসবার্গ), ঘিসলাইন কোনান (জিল ভিসেন্টে), ওডিলন কসুউনু (আটালান্টা), ইভান এনডিকা (এএস রোমা), উইলফ্রিড সিংগো (গালাতাসারে এসকে)

মধ্যমাঠ (মিডফিল্ডার): সেকো ফোফানা (এফসি পোর্তো), পারফেইট গুইয়াগন (স্পোর্টিং শার্লেরোয়া), ক্রিস্ট ইনাও উলাই (ত্রাবজোনস্পোর কুলুবু), ফ্রাঙ্ক কেসি (আল-আহলি), ইব্রাহিম সাঙ্গারে (নটিংহাম ফরেস্ট এফসি), জিন-মাইকেল সেরি (এনকে মারিবোর)

আক্রমণভাগ (ফরোয়ার্ড): সাইমন অ্যাডিঙ্গরা (এএস মোনাকো), অ্যাঞ্জ-ইয়োয়ান বনি (ইন্টার মিলান), আমাদ দিয়ালো (ম্যানচেস্টার ইউনাইটেড), উমর দিয়াকিতে (সার্কেল ব্রুগ কেএসভি), ইয়ান দিওমান্দে (আরবি লিপজিগ), ইভান গুয়েসঁ (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস পেপে (ভিয়ারিয়াল সিএফ), বাজুমানা তুরে (টিএসজি হফেনহেইম), এলি ওয়াহি (ওজিসি নিস)। 

আরও

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

খেলাধুলা

৩০ ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে যুবাদের নতুন ক্যাম্প

চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় ন...

২০২৬-০৭-০৪ ১৩:৫৩

পেলে-এমবাপেকে ছাড়ালেন মেসি, ভোজিনহার অনন্য ৮

খেলাধুলা

পেলে-এমবাপেকে ছাড়ালেন মেসি, ভোজিনহার অনন্য ৮

গ্রুপ পর্বে সহজেই ম্যাচ জেতা আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হলো কেপ ভার্দের বিপক্ষে। লিওনেল মেসি করলেন এই আসরের সপ্তম গ...

২০২৬-০৭-০৪ ১১:৫৭

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

খেলাধুলা

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

বিশ্বকাপের মাঠে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সাফল্যের মধ্যেও মানবিকতায় আবারও নজর কাড়লেন...

২০২৬-০৭-০৪ ১০:১৪

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিসর

খেলাধুলা

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মিসর

১৯৩৪ বিশ্বকাপেই কেবল নকআউটে খেলেছিল মিসর। যদিও ওই আসরই ছিল সরাসরি নকআউট পদ্ধতিতে, যেখানে হাঙ্গেরির কাছে হেরে তাদের যাত্র...

২০২৬-০৭-০৪ ০৮:১৮