মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানে মহেশপুরের যাদবপুর বাজারে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানে মহেশপুরের যাদবপুর বাজারে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে| “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) বিকেল ৫টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়|

মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে ওঠা যাদবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন|

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে| এ অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে| তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন|

বক্তারা সরকারের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান| তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে|

অনুষ্ঠানটির আয়োজন করেন আরিফুল ইসলাম (আরিফ) ও মো. ইদ্রিস মিয়া| এতে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাস্টার, মো. সোনা মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. ওহিদুল হোসেন, মো. সবুজ হোসেন, মো. রাজ্জাক হোসেন, মো. লিটন, মো. সবুজ (বড়বাড়ি), মো. আনারুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ|

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন|

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২