শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত সুপারভাইজার

চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত সুপারভাইজার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাস সুপারভাইজার। চলন্ত ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসতিয়াক আহমেদ (২৪) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। তিনি ‘আরাফাত পরিবহন’-এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী আরাফাত পরিবহনের বাসটি মহাস্থান ওভারপাস ব্রিজ পার হওয়ার পর সামনে থাকা একটি চলন্ত ট্রাককে ওভারটেকের চেষ্টা করে। এসময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ট্রাকের পেছনে সজোরে আঘাত হানে। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে চাপা পড়ে গুরুতর আহত হন সুপারভাইজার ইসতিয়াক আহমেদ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২