রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

চীন প্রকৃত বন্ধুর পরিচয় দিচ্ছে: জামায়াত আমির

চীন প্রকৃত বন্ধুর পরিচয় দিচ্ছে: জামায়াত আমির

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, চীন সবসময়ই বাংলাদেশের প্রকৃত বন্ধুর পরিচয় দিয়ে আসছে। তিনি অভিযোগ করে বলেন, অনেক দেশ বাংলাদেশ থেকে সুবিধা নিলেও সুযোগ পেলেই হস্তক্ষেপ করে, তবে চীন সেই পথে হাঁটে না।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে চীন বাংলাদেশের মানুষের কল্যাণে আরও বেশি উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা রয়েছে। তিনি জানান, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং ১৯৭৬ সালে স্বীকৃতির পর থেকেই দেশটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী।

তিনি বলেন, চীনের সহযোগিতায় দেশে বহু বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে অতীতে এই সম্পর্কের কিছু ইতিবাচক দিক বাধাগ্রস্ত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিস্তা প্রকল্পের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, এটি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। অতীতে কেন এই প্রকল্প বাস্তবায়ন হয়নি, তা সবাই বোঝে। তিনি এই প্রকল্প বাস্তবায়নে সমর্থন জানানোর পাশাপাশি প্রয়োজন হলে ভূমিকা রাখার কথাও বলেন।

এছাড়া বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন প্রকল্পে চীনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। তার মতে, এসব উদ্যোগই দুই দেশের বন্ধুত্বের বাস্তব প্রতিফলন।

তিনি আরও বলেন, অন্যান্য বন্ধু রাষ্ট্রের কাছ থেকেও এমন বাস্তবসম্মত সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

আরও

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক

রাজনীতি

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক

বগুড়া শহরের ফিলিং স্টেশনগুলোতে হঠাৎ করেই নেমে এলো প্রশাসনের কড়া নজরদারি। ভোক্তাদের জ্বালানি তেলের ন্যায্য প্রাপ্তি ও সঠি...

২০২৬-০৪-০৪ ২১:৪২

হাসনাত আবদুল্লাহ: তারেক রহমানের দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের নেপথ্যে কারা?

রাজনীতি

হাসনাত আবদুল্লাহ: তারেক রহমানের দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের নেপথ্যে কারা?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তারেক রহমানের দে...

২০২৬-০৪-০৪ ১৬:৪৩

ডা. তাসনিম জারা: সরকার চায় নেক নজর নির্ভর দুদক, স্বাধীনতা নেই

রাজনীতি

ডা. তাসনিম জারা: সরকার চায় নেক নজর নির্ভর দুদক, স্বাধীনতা নেই

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) চায়, যার কমি...

২০২৬-০৪-০৪ ১৫:০৩

আ.লীগ নিষিদ্ধে নতুন আইন আসছে, থাকছে শাস্তির বিধান

রাজনীতি

আ.লীগ নিষিদ্ধে নতুন আইন আসছে, থাকছে শাস্তির বিধান

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’কে আইনে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এ ল...

২০২৬-০৪-০৪ ১৪:২৯