বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

বায়তুল মোকাররমে জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ: নতুন সংবিধান প্রণয়নের দাবি

বায়তুল মোকাররমে জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ: নতুন সংবিধান প্রণয়নের দাবি

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের বর্তমান সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। তিনি দাবি করেন, এটি ভারতের অনুগত পাকিস্তানি প্রতিনিধিদের মাধ্যমে প্রণীত, যা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবজ্ঞা করেছে।

খোমেনী ইহসান বলেন, তাই সংবিধান সংশোধন বা সংস্কারের নাটক বাদ দিয়ে জনগণের ভোটে নতুন সংবিধান প্রণয়ন করা জরুরি। তিনি বর্তমান সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধান সংস্কারের বিষয়ে সরকার ও বিরোধী দলগুলোর কার্যক্রম কঠোরভাবে সমালোচনা করেন।

তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান প্রণয়নকারীরা স্বাধীনতার পর বাংলাদেশের জনগণের ওপর ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে চাপিয়ে দিয়েছে। এভাবে ভারতের প্রতি অনুগত একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ও শাসক শ্রেণি তৈরি হয়েছে। খোমেনী ইহসান বলেন, এই অব্যবস্থার কারণে দেশব্যাপী ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধ, বিপ্লব ও গণঅভ্যুত্থানের পরও জনগণ সম্পূর্ণ মুক্তি ও স্বাধীনতা পায়নি।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক শেখ হাসিনা রেজিম পালানোর পর পরিত্যক্ত সংবিধান পুনর্বহালের ষড়যন্ত্রেরও উল্লেখ করেন। তিনি বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান।

খোমেনী ইহসান অবিলম্বে জুলাই গণহত্যার বিচার কার্যকর করার দাবি জানান। তিনি বলেন, পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার মামলায় খুনীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে হবে।

সমাবেশে সহকারী সদস্য সচিব গালীব ইহসানের সঞ্চালনায় বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদি ইহসান, প্যান ইসলামিক মুভমেন্টের নেতা অ্যাডভোকেট শাহ আব্দুল আজীজ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সাইদুল ইসলাম, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম প্রমুখ।

আরও

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

রাজনীতি

বিচার নিশ্চিত না হলে বিএনপি সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুতই নিশ্চ...

২০২৬-০৬-২৩ ২১:২৬