রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচন, দুই কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ

চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচন,  দুই কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে তাকে চার মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চেম্বারের বিতর্কিত দুই কর্মকর্তাকেও অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে বুধবার পৃথক দুই অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথম আদেশে বলা হয়েছে, খুলনা চেম্বারের প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর দায়িত্ব ২৯ এপ্রিল শেষ হয়েছে। তবে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্য চলমান রাখার লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলমকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি চার মাসের মধ্যে আবশ্যিকভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এছাড়া বাকি অফিস আদেশে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চুক্তিভিত্তিক সচিব নূর রুখসানা বানু এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (এস্টেট) বিশ্বরূপ সরকারের বিষয়ে নিয়োগ বিধি ও নিয়োগপত্রের শর্তাবলী অনুসারে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত চেম্বারের যাবতীয় কার্যক্রম হতে সাময়িক অব্যাহতি প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

আরও

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

সারা দেশ

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস...

২০২৬-০৭-০৫ ১৯:৪৭

সাভারে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

সারা দেশ

সাভারে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত একটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে ঢ...

২০২৬-০৭-০৫ ১৯:৪৩

মাদক, জুয়া, সন্ত্রাস চাঁদাবাজি নারী শিশু নির্যাতন প্রতিরোধ, পুলিশকে জনগণের সহযোগিতা

সারা দেশ

মাদক, জুয়া, সন্ত্রাস চাঁদাবাজি নারী শিশু নির্যাতন প্রতিরোধ, পুলিশকে জনগণের সহযোগিতা

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধ...

২০২৬-০৭-০৫ ১৯:৪২

কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার

সারা দেশ

কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার

কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে রয়েছে তিন শতাধিক পরিবার। সদর উপজেলার যাগ্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের ভৈষেরকুটি, খামার,...

২০২৬-০৭-০৫ ১৯:৪১

রামগড়ে মসজিদ-মন্দিরে সরকারি বরাদ্দের চাল নিয়ে ‘চালবাজি’

সারা দেশ

রামগড়ে মসজিদ-মন্দিরে সরকারি বরাদ্দের চাল নিয়ে ‘চালবাজি’

রামগড়ে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়ার কথা এক মেট্রিকটন চাল। কিন্তু তার পরিবর্তে দেওয়া হলো ৯ হাজার টাকা। অর্থাৎ প্রতি...

২০২৬-০৭-০৫ ১৭:১৪