বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘ব্যাটিংয়ের পয়েন্ট ভিউ থেকে বোলিং নিয়ে ভাবার চেষ্টা করি’

‘ব্যাটিংয়ের পয়েন্ট ভিউ থেকে বোলিং নিয়ে ভাবার চেষ্টা করি’

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। এদিন মাত্র ৭ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে অজিরা। ব্যাট হাতে হার না মানা ৮৯ রানের সাথে বল হাতে ১৩ রান খরচায় ১ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন অজি তারকা ম্যাট রেনশ। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনেও এসেছিলেন তিনি।

কথা বলেছেন ব্যাটিং প্ল্যান, নিজের ক্যারিয়ার-বোলিংসহ নানা ব্যাপারে। দারুণ ইনিংস, বল হাতে অনেক সাফল্য এই সিরিজে, রহস্য কী, নিজেই অবাক হয়ে গেলেন কিনা। এমন প্রশ্নে রেনশ বলেন, 'হ্যাঁ, আসলে আমার বোলিং অনেক বেশি ভালো এরকম নয়। আমি যেভাবে ভাবি যে, বোলিংটা আমি অনেক পছন্দ করি। আমি ব্যাটিংয়ের পয়েন্ট অব ভিউ থেকে বোলিংটা নিয়ে ভাবার চেষ্টা করি। চিন্তা করতে চাই যে, ব্যাটাররা কী ভাবছে, তারা কী করতে চাইছে। প্রতি বলেই তো আর কেউ মারতে যাবে না। চেষ্টা করি ফিল্ডিং অনুযায়ী সেভাবে মানিয়ে নিতে। দলের জন্য যা করা সম্ভব তা করে যেতে চেষ্টা করি। এই সফরে কিছু উইকেট পেয়েছি আমি, ব্যাপারটা ভালোই।'

পরে টিম ডেভিডের সাথে জুটি নিয়ে রেনশ বলেন, 'আসলে আমি বলব না যে একদম প্ল্যান করেই এগিয়েছি। টিমি (টিম ডেভিড) আসলে এভাবেই খেলতে চায়। বাতাস যেদিকে ছিল সেখানে বাউন্ডারি ছোট ছিল। ফলে এভাবে ম্যাচআপ করে খেলেছি আমরা। আমরা নিজেদের মধ্যে ভালো যোগাযোগ ধরে রেখেছি। কোন বোলারকে আক্রমণ করতে হবে, কোন বোলারকে করব না, এসব নিয়ে অনেক কথা বলেছি নিজেদের মধ্যে।'

তার আরও কথা, 'মাঝে কিছু ডট বল হলেও সব কিছু শেষ হয়ে যায়নি–এরকম ভেবেছি। চেষ্টা করেছি পরে রান বের করে পুষিয়ে দেওয়ার। ভালো ইনটেন্ট নিয়ে খেলার চেষ্টা করেছি। ওয়ানডেতে পাকিস্তান সিরিজের পর কিছুটা দুর্বল ছিলাম আমরা। তবে এমনটা হতেই পারে। আজকে হয়ত ২০ রান করতে পারলেই খুশি হতাম, তবে সৌভাগ্যজনকভাবে (ম্যাচসেরা হয়ে) আপনাদের সামনে এসে কথা বলছি।'

 


 

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯