বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বড়তাকিয়া ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বড়তাকিয়া ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মীরসরায়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন প্লাজা।

(২৪ জুন) বুধবার দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বাসিন্দা ও ওয়ালটনের গ্রাহকেরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাপত্র গ্রহণ করেন। প্লাজার এই জনকল্যাণমূলক উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

বড়তাকিয়া বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল থেকেই এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষ এবং ওয়ালটনের গ্রাহকেরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পস্থলে ভিড় জমান। ক্যাম্পে একজন অভিজ্ঞ চিকিৎসক ও তার সহকারী দিনব্যাপী রোগীদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও চিকিৎসাপত্র প্রদান ও প্রায়ই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রেজাউল করিম মাসুদ বলেন এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ওয়ালটনের পণ্য কেনার সূত্র ধরে তিনি এই ক্যাম্পের খবর পান। এখানে এসে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতে নিয়মিত চালু রাখার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

বড়তাকিয়া ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক নাহিদুজ্জামান জানান, ওয়ালটন কেবল ব্যবসায়িক মুনাফাই নয়, বরং সামাজিক দায়িত্ব পালনেও সবসময় বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ সহজেই সুচিকিৎসা পেতে পারেন। আগামীতেও এমন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩