বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী, দুর্ভোগে তিন গ্রামের মানুষ

বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী, দুর্ভোগে তিন গ্রামের মানুষ

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় সড়ক। কোথাও হাঁটুসমান কাদা, আবার কোথাও চাকা দেবে তৈরি হয়েছে গভীর নালা। এসব গর্তে জমে থাকে ঘোলা পানি। পিচ্ছিল কাদার কারণে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতির মধ্যেই প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। পথচারীদের কাঁধে করে পার করতে হচ্ছে সাইকেল। কৃষকদের ফসল বাজারে নেওয়া এবং হাটে যাতায়াতেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

 

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর, ফুলবাড়ী ও হাপানিয়া গ্রামের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ। বীর নারায়ণপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদ থেকে ফুলবাড়ী গ্রামের ভেতর দিয়ে হাপানিয়া গ্রামের মোড় পর্যন্ত বিস্তৃত কাঁচা সড়কটি তিন গ্রামের মানুষের প্রধান যোগাযোগের পথ। এই সড়ক দিয়ে সাতমাইল বাজার, বারোবাজার ও খাজুরা বাজারে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করেন।

সড়কটির মাঝামাঝি এলাকায় রয়েছে ফুলবাড়ী মডেল স্কুল, খেলার মাঠ, মসজিদ ও ঈদগাহ। পাশেই রয়েছে ওসমানপুর আলিম মাদরাসা, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও ফুলবাড়ী কমিউনিটি ক্লিনিক। ফলে শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও রোগীদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয় বেশি। 

কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশের মাটি ক্ষয়ে গেছে। কোথাও কোথাও সড়কটি পাশের কৃষিজমির সঙ্গে একাকার হয়ে গেছে।

 

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তগুলোতে জমে আছে ঘোলা পানি। কোথাও সামান্য বালির আস্তরণ থাকলেও পিচ্ছিল কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

সকালে স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি চোখে পড়ে। কাদার কারণে সাইকেল চালানো সম্ভব হয় না। তাই ছোট ছোট শিক্ষার্থীদের কাদা মাড়িয়েই স্কুলে যেতে হয়। অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে জামাকাপড় নষ্ট হয়। বেশি বৃষ্টি হলে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয় বলেও জানায় শিক্ষার্থীরা।

ফুলবাড়ী মডেল স্কুলের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম বলে, বর্ষা এলে স্কুলে যাওয়াটা সাজা খাটার মতো মনে হয়। হেঁটে যেতে গিয়ে পা পিছলে কাদায় পড়ে কতদিন জামাকাপড় নষ্ট হয়েছে তার হিসাব নেই। বেশি বৃষ্টি হলে স্কুলে যাওয়া একদম বন্ধ করে দিতে হয়।

আরও

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন...

২০২৬-০৯-২৩ ২২:৪২

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...

২০২৬-০৯-২৩ ২২:৪০

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...

২০২৬-০৯-২৩ ২২:২৮

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন  ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

সারা দেশ

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...

২০২৬-০৯-২৩ ২২:২৩

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

সারা দেশ

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...

২০২৬-০৯-২৩ ২২:২০