বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর  'সঞ্জীবন প্লাটুন' এর সদস্যদের উদ্যোগে ৩২ জন স্বেচ্ছাসেবী সদস্যের সক্রিয় অংশগ্রহণে সরকারি ১ একর খাস জমিতে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। 

মাগুরা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিনের দিক নির্দেশনা মোতাবেক ০২ নং আঠারখাদা ইউনিয়নের ৩৫ নং মৃগীডাংগা মৌজার ১৪৭২ নং দাগের ০১ নং খতিয়ানভুক্ত প্রায় ১.০ একর সরকারি খাসজমিতে চারাগুলো রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মাগুরা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা: আসমা আক্তার, মাগুরা সদর  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দীন, টিআই রোকেয়া খাতুন, প্রশিক্ষক আবু হুসাইন আহমেদ এবং আঠারখাদা ইউনিয়নের বিভিন্ন পদবীর আনসার-ভিডিপির সদস্যবৃন্দ। সরকারি ১ একর খাস জমিতে সাত প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। গাছগুলো হলো মেহগনি ২৫টি, চালতা ১৩টি, জলপাই ১২, আমলকি ১৫টি, হরিতকি ১০টি, কাঠবাদাম ১২টি ও 
‎নিম ১৩টি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২