বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ নড়াইলে নানা আয়োজন

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আজ নড়াইলে নানা আয়োজন

আজ ১০ আগস্ট, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী। ১৯২৩ সালের এই দিনে নড়াইলের মাছিমদিয়ায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মেছের আলী ও মায়ের নাম মাজু বিবি। শিল্পী সুলতান গ্রামীণ জীবন, কৃষক-শ্রমিক ও তাদের পেশি শক্তিকে রঙ তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন। চিত্রকলায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশ-বিদেশে অসংখ্য পদক ও সম্মানে ভূষিত হয়েছেন।

চিত্রশিল্পী এম সুলতানের ডাক নাম ছিলো লাল মিয়া। বাবা পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি ও কৃষক। আর্থিক অসচ্ছলতার কারণে প্রাতিষ্ঠানিক পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি সুলতান। পঞ্চম শ্রেণিতে পড়ার পর তার স্কুলজীবনের ইতি ঘটে। এরপর তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। তবে ছোটোবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তিনি দালানকোঠার ছবি আঁকা শুরু করেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার আর্ট স্কুলে ভর্তি হয়ে প্রায় তিন বছর চিত্রকলার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন।

প্রাতিষ্ঠানিক পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি বেরিয়ে পড়েন। শিল্পী সুলতান পাকিস্তান, কাশ্মীর ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ভ্রমণ ও সাধনার মাধ্যমে নিজেকে একজন বিশ্বমানের চিত্রশিল্পী হিসেবে গড়ে তোলেন। জীবদ্দশায় কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ছবি প্রদর্শনী বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে তিনি এসব দেশে বেশ কয়েকটি একক ও যৌথ প্রদর্শনীতে অংশ নেন। দেশের ভেতরে ঢাকা ও নড়াইলে তার বিখ্যাত চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে, যার মধ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে এবং ১৯৮৭ সালে গ্যেটে ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রদর্শনীগুলো তার খ্যাতি ছড়িয়ে দেয়।

বিশ্বখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী এস এম সুলতানের চিত্রকর্মের মূল বৈশিষ্ট্য ছিল গ্রামীণ জীবন ও অতিবলিষ্ঠ পেশিবহুল কৃষক সমাজ। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে চর দখল, ধান কাটা, পাট কাটা, কৃষকের সংগ্রাম ও আমার গ্রাম, উল্লেখযোগ্য।

চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এছাড়াও দেশ-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হন।

১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পী সুলতানের মৃত্যুর পর তার স্মৃতি সংরক্ষণে ২০০৩ সালে প্রায় এক একর জমির ওপর স্মৃতি সংগ্রহশালা ও শিশুস্বর্গ তৈরি করা হয়। এছাড়া শিল্পীর নামে একটি আর্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়।

শিশুস্বর্গে বর্তমানে সপ্তাহে দুদিন শিশুরা ছবি আঁকা শেখেন। কোমলমতি এসব শিশুরা শিল্পী এসএম সুলতানের মতো চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে ছবি আঁকা শিখছে।

শিশু শিক্ষার্থী অজিহা কবির জানায়, সে সপ্তাহে দুদিন আর্ট শিখতে আসে। প্রাকৃতিক দৃশ্য, নদী, খাল, বিল, এসএম সুলতান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন বিষয়ের উপরে ছবি আঁকা শিখেছে। বড় হয়ে এস এম সুলতানের মত শিল্পী হতে চায়।

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় রয়েছে শিল্পীর আঁকা দুর্লভ কিছু ছবি ও তার ব্যবহার্য জিনিসপত্র। সংগ্রহশালায় বর্তমানে শিল্পী সুলতানের ২৩টি দুর্ভল চিত্রকর্ম এবং ৫৩টি রেপ্লিকা রয়েছে। শিল্পীর আরো চিত্রকর্ম থাকলেও স্থান সংকুলান না হওয়ায় প্রদর্শন করা যাচ্ছে না। সংগ্রহশালাটি সম্প্রসারণে জমি অধিগ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে ফাইলবন্দি হয়ে পড়ে আছে।

মাত্র প্রায় এক জমির উপর স্থাপনা দেখে ঘুরে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দশরথীরা পরিপূর্ণ আত্মতৃপ্তি পান না। রাজধানী ঢাকার মিরপুর থেকে কলেজ ছাত্রী হাসিবা ইসলাম তার পরিবারের সাথে ঘুরতে এসেছিলেন সুলতান স্মৃতি সংগ্রহশালায়। শিল্পী ছবিগুলো দেখে ভালো লেগেছে। তবে জায়গা কম হয় অসন্তোষ প্রকাশ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমা তার বান্ধবীকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছিল সুলতান স্মৃতি সংগ্রহশালায়। তিনি এস এম সুলতানের নৌকাটিকে (ভাসমান শিশুস্বর্গ) মেরামত করে নদীতে ভাসানোর দাবি জানান।

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী বলেন, পদ্মা সেতু ও মধুমতি সেতু চালুর পর এসএম সুলতান স্মৃতি সংগ্রহলায় দর্শনার্থী বেড়েছে। বর্তমানে শিল্পী সুলতানের ২৩টি দুর্লভ চিত্রকর্ম এবং ৫৩টি রেপ্লিকা রয়েছে। শিল্পীর আরো চিত্রকর্ম থাকলেও স্থান সংকুলান না হওয়ায় প্রদর্শন করা যাচ্ছে না। সংগ্রহশালাটিকে পর্যটন বান্ধব করতে জমি অধিগ্রহণসহ কিছু স্থাপনা নির্মাণের জন্য এটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে সুলতান সংগ্রহশালাটি একটি পর্যটন কেন্দ্রে রূপ নেবে। এছাড়া সুলতানের নৌকাটির একটি রেপ্লিকা তৈরি করার পরিকল্পনা রয়েছে। রেপ্লিকাটি তৈরি করা গেলে আগের মত শিশু শিক্ষার্থীরা নৌকায় ভেসে ভেসে মনের আনন্দে ছবি আঁকতে পারবে। পাশাপাশি দর্শনার্থীরাও ইচ্ছা করলে নৌকাটি ব্যবহার করে বিনোদনের সুযোগ পাবে। এ ব্যাপারে আশা করি প্রকল্পটি অনুমোদন হলে সংগ্রহশালার পরিধি বাড়বে এবং পর্যটনবান্ধব হয়ে উঠবে।’

শিল্পী সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি, শিশুকিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প, চিত্রপ্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও এসএম সুলতান সম্মাননা পদক বিতরণ। এ বছর সুলতান সম্মাননা পদক পাচ্ছেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, প্রিন্ট মেকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ অন্যান্য অতিথিরা।###


নড়াইল

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩