রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙল জার্মানি

ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙল জার্মানি

গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। এবার সেই হতাশা পেছনে ফেলে বিশ্বকাপ অভিযান শুরু করল দাপুটে এক জয় দিয়ে। কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও নিজেদের করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আজকের ৭ গোলের সুবাদে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। এতদিন ২৩৮ গোল নিয়ে তালিকার শীর্ষে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোল করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল। আর্জেন্টিনা ১৫২ গোল নিয়ে তৃতীয় অবস্থানে আছে।

রেকর্ড গড়ার ম্যাচে জার্মানির সাত গোল এসেছে ছয়জন ভিন্ন খেলোয়াড়ের পা থেকে। ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা কুরাসাও দ্রুতই জবাব দেয়। ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি।

তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের হেডে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩–১ করেন কাই হাভার্টজ।

বিরতির পর ম্যাচ পুরোপুরি একতরফা হয়ে ওঠে। ৫২ মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা। এরপর নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভও নাম লেখান গোলদাতাদের তালিকায়। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জার্মানির গোল উৎসব সম্পূর্ণ করেন হাভার্টজ। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৭–১।

বিশ্বকাপে অভিষেক ম্যাচে কুরাসাও একসময় সমতায় ফিরলেও শেষ পর্যন্ত জার্মান আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় তাদের। আর সেই জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে নতুন এক অধ্যায়ের সূচনা করল জার্মানি।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭