শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ

ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ

বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পর নরওয়ের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ব্রাজিলের জন্যও সমান উদ্বেগের নাম আর্লিং হালান্ড, যিনি টুর্নামেন্টজুড়ে রয়েছেন দুর্দান্ত ছন্দে।

সেই কারণেই নরওয়ের তারকা স্ট্রাইকারকে নিয়ে মজার এক মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হালান্ডকে রসিকতা করে পরামর্শ দিয়েছেন, শেষ ষোলোর ম্যাচে যেন তিনি বিশ্রাম নেন।

জাপানকে হারিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। পরে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের ২–১ গোলের জয়ের পর চূড়ান্ত হয় শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত লড়াই। সেই ম্যাচে নরওয়ের জয়সূচক গোলটি করেন হালান্ডই। বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার-ফাইনালে।

হালান্ড যে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি, তা বলাই বাহুল্য। এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই চার গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। তাই তাকে নিয়ে মজার ছলে মন্তব্য করেছেন রদ্রিগো।

আইভরি কোস্টকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নরওয়ে। সেই পোস্টের মন্তব্যে রদ্রিগো লেখেন, 'তুমি অনেক পরিশ্রম করেছ... রোববার বিশ্রাম নাও।' মন্তব্যের সঙ্গে তিনি কয়েকটি ব্রাজিলের পতাকার ইমোজিও জুড়ে দেন। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

লিগামেন্টের চোটে গত মার্চ থেকে মাঠের বাইরে আছেন রদ্রিগো। সেই কারণে বিশ্বকাপেও খেলতে পারছেন না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তাকে ছাড়াই দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে চার ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠেছে সেলেসাওরা।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১