বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কাসেমিরো। মাঠের লড়াইয়ের পাশাপাশি নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির ড্রেসিংরুম ভাগাভাগি করবেন তিনি।

বিভিন্ন সূত্রের দাবি, ইন্টার মায়ামির সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন ৩৪ বছর বয়সী কাসেমিরো। জুনের শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ইংলিশ ক্লাবটি নতুন চুক্তির প্রস্তাব দিলেও তা গ্রহণ করছেন না ব্রাজিলিয়ান তারকা। ফলে ইউরোপীয় ফুটবলে ১৩ বছরের অধ্যায়ের ইতি টেনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত। এখন বাকি শুধু আনুষ্ঠানিক কাগজপত্রে স্বাক্ষর ও ক্লাবের ঘোষণার অপেক্ষা। চুক্তি সম্পন্ন হলে বিশ্বমানের এক ফুটবলারকে মিডফিল্ডে পাবে মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি।

ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শেষ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন কাসেমিরো। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে করেছেন ৯ গোল, যা তার ক্যারিয়ারের সেরা গোলসংখ্যার একটি মৌসুম। শুধু ফুটবলীয় কারণেই নয়, ব্যক্তিগত কারণেও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন কাসেমিরো। পরিবারের জন্য মায়ামির পরিবেশকে বেশি উপযোগী মনে করছেন তিনি।

বিশেষ করে ছেলের বেড়ে ওঠার বিষয়টিও সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। এ কারণে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের আকর্ষণীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পাশাপাশি মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগও তাকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দলে যোগ দিয়ে ইউরোপ যাত্রা শুরু হয়েছিল কাসেমিরোর। পরে পোর্তোতে ধারে খেলতে গিয়ে নিজেকে প্রমাণ করেন। ২০১৫ সালে তাকে স্থায়ীভাবে দলে ফিরিয়ে আনে রিয়াল। এরপর ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন এবং ক্লাবটির হয়ে জিতেছেন ১৮টি শিরোপা।

বর্তমানে ব্রাজিলের হয়ে নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন কাসেমিরো। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন তিনি। এবার বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হিসেবে যোগ দিতে চলেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯