শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপে তিন আয়োজকেরই বাজিমাত

বিশ্বকাপে তিন আয়োজকেরই বাজিমাত

আয়োজক হওয়ার সুবাদে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোকে নিয়ে প্রত্যাশা থাকা স্বাভাবিক, ছিল এবারও। কিন্তু প্রথমবারের মতো তিন দেশের আয়োজনে বিশ্বকাপ হওয়ার কারণে প্রত্যেককে নিয়ে প্রত্যাশা হয়তো বাড়াবাড়িই ছিল। যদিও কেউই হতাশ করেনি।

বিশ্বকাপের শেষ ৩২ শেষের পথে। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা প্রত্যেকেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। সবশেষ আমেরিকানরা ২-০ গোলে জিতেছে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। ২০০৬ সালে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর থেকে নিজেদের বিশ্বকাপে টানা চতুর্থবার শেষ ষোলোতে তারা।

এদিকে দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে মেক্সিকো। গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে তারা শেষ ৩২ এ ইকুয়েডরকে ২-০ গোলে হারায়। আর কানাডা তাদের ফুটবল ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করেছে। শেষ ৩২ এ এই সহআয়োজক ১-০ গোলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। 

ইতোমধ্যেই তিন দল জেনে গেছে শেষ ষোলোতে তারা কার মুখোমুখি হচ্ছে। কানাডা খেলবে মরক্কোর সঙ্গে। ওই বাধা পেরিয়ে গেলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে কিংবা ফ্রান্স।

এদিকে মেক্সিকো শেষ ষোলোতে পেয়েছে ইংল্যান্ডকে। কোয়ার্টার ফাইনালে উঠলে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ব্রাজিল কিংবা নরওয়েকে। যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে লড়বে সেনেগালের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখা বেলজিয়ামকে। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১