রবিবার, ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে হারের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

বিশ্বকাপ ফাইনালে হারের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়েছিল লিওনেল মেসিকে। সময়ের সঙ্গে বেদনার ক্ষত শুকিয়ে আবার মাঠে নামলেন আর্জেন্টিনার অধিনায়ক।

ফাইনাল হারের ১৩ দিন পর আবার বল পায়ে মাঠে দেখা গেল মেসিকে। ৫৩তম মিনিটে বদলি খেলোয়াড়ের বেঞ্চ থেকে মাঠে নামেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। কলাম্বাস ক্রুর বিপক্ষে ঘরের মাঠ নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

ড্যানিয়েল পিন্টারের বদলে মাঠে নামেন মেসি। ষষ্ঠ বিশ্বকাপ খেলে মাঠে তিনি প্রবেশ করেন বীরের বেশে। তাকে স্বাগতিক দর্শকরা বিপুল সংবর্ধনা দেন। এমএলএসের বড় তারকার প্রত্যাবর্তন স্বপ্নের মতো হতে পারতো। মাঠে নামার তিন মিনিট পর পেনাল্টি বক্সের ডানপাশে লুইস সুয়ারেজের একটি পাস পান তিনি। বাঁ পায়ের জোরালো শট নেন। সাউথ ফ্লোরিডার দর্শকরা জালে বল জড়ানোর অপেক্ষায় ছিলেন। কিন্তু না, কাছের পোস্ট ঘেষে বল মাঠের বাইরে যায়। হতবাক হয়ে যান দর্শকরা।

ওই গোলে মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারতো। প্রথমার্ধে উরুগুয়ান তারকা সুয়ারেজের ঝলকে দুই গোলের লিড পায় স্বাগতিকরা। তার প্রথম শট কলাম্বাস গোলকিপার প্যাট্রিক শুলটের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। তারপর নোয়াহ অ্যালেনকে দিয়ে দ্বিতীয় গোল করান তিনি।

মায়ামি দুই গোলের লিড নিয়ে হাফটাইমে যেতে পারেনি। ব্রাজিল মিডফিল্ডার কাসেমিরো ঘরের মাঠে অভিষেকের দিনে আত্মঘাতী গোল করেন। তারপর ব্রাইস মেন্দেজের ফ্রি কিক থেকে ৮৪তম মিনিটে জাল খুঁজে পায় কলাম্বাস এবং মায়ামিকে পুরো তিন পয়েন্ট নিতে দেয়নি।

মেসির ক্লাব ও আন্তর্জাতিক সতীর্থ রদ্রিগো দে পল এদিন মায়ামির শুরুর একাদশে ছিলেন। মেসির সঙ্গে তিনিও বিশ্বকাপের পর বিশ্রামে ছিলেন। শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে দুজনের কেউ খেলেননি। নিয়ম অনুযায়ী এমএলএস অলস্টারের হয়ে না খেলায় নিষেধাজ্ঞা থেকে রেহাই পান তারা।

চলতি সপ্তাহে মেসি ও দে পল অনুশীলনে ফেরেন। শেষবার ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেসি খেলেছিলেন।

ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা নাশভিলে এসসির চেয়ে দুই পয়েন্ট পেছনে মায়ামি। এখন তাদের মনোযোগ লিগস কাপের দিকে। বুধবার নু স্টেডিয়ামে তারা স্বাগত জানাবে অ্যাতলেটিকো দে সান লুইসকে। তারপর প্রতিযোগিতার নকআউটে ওঠার সুযোগ পেতে মন্টেরে ও লিওঁনের মুখোমুখি হবে মেসির দল।

আরও

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

খেলাধুলা

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার বারোটি ভেন্যুতে আয়োজন করা হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ভে...

২০২৬-০৭-৩১ ০৯:১৩

কলকাতায় ভারতের বিপক্ষেই খেলবে ব্রাজিল, জানানো হলো তারিখও

খেলাধুলা

কলকাতায় ভারতের বিপক্ষেই খেলবে ব্রাজিল, জানানো হলো তারিখও

দক্ষিণ এশিয়ান দর্শকদের নজর কাড়তে আগামী ফিফা উইন্ডোতে ভারতে একটি ম্যাচ খেলার ব্রাজিলের পরিকল্পনার কথা আগেই জানা গিয়েছিল।...

২০২৬-০৭-৩১ ০৮:১৩

ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

খেলাধুলা

ব্রাজিলের বিদায় নেওয়া নিয়ে মুখ খুললেন কোচ আনচেলত্তি

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হয়েছে শেষ ষোলোতেই। সেই হতাশার পর অবশেষে মুখ খুললেন কোচ কার্লো আনচেলত্তি। চমকে দেওয়া এক স...

২০২৬-০৭-৩০ ২১:৫২

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

খেলাধুলা

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

২০১১ সালে পর আবারও ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বাংলাদ...

২০২৬-০৭-৩০ ০৮:৩০

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে যা বললেন রেফারি

খেলাধুলা

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে যা বললেন রেফারি

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে লিওনেল মেসির সঙ্গে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়...

২০২৬-০৭-২৯ ১৮:০২