বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ আলোচনায় গোল্ডেন বুটের লড়াই

বিশ্বকাপ আলোচনায় গোল্ডেন বুটের লড়াই

চলমান বিশ্বকাপে ছোট ছোট দলগুলো চমক দেখিয়ে যাচ্ছে। এতে জমজমাট করে তুলেছে এই বৈশ্বিক আসরটিকে।

কিন্তু সব কিছু ছাপিয়ে আলোচনায় গোল্ডেন বুটের লড়াইয়ের বিষয়। মহাতারকা ও তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত গতিতে গোল করে চলেছেন।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই শেষে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুই ম্যাচে পাঁচ গোল যোগ করে তিনি এখন ছয়টি বিশ্বকাপে মোট ১৮ গোলের মালিক।

তারই পেছনে আছেন আরেক ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। যাদের দুজনেরই গোলসংখ্যা চার। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও হ্যারি কেইন ২ গোল করে রয়েছেন প্রতিযোগিতায়।

১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এক আসরে ১৩ গোল রেকর্ড গড়েছিলেন।

সেটিও এবার হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জার্মান কিংবদন্তি গার্ড মুলার সর্বশেষ খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে দুই অঙ্কের গোল করেছিলেন। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ১০ গোল করেছিলেন তিনি। এরপর থেকে মাত্র তিনটি আসর বাদে প্রতিটি বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতা ছয় বা তার কম গোল করেছেন।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল মহাতারকা আর্জেন্টাইন অধিানয়ক মেসিই।

আলজেরিয়ার বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয়ে দুই গোলই এসেছে তার পা থেকে। ফলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এ পর্যন্ত করা পাঁচ গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে।

উদ্বোধনী ম্যাচের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘অভিজ্ঞ এই ফরোয়ার্ডের প্রতিভা ব্যাখ্যা করা কঠিন।’

তিনি বলেন, ‘আমরা এখনো তাকে দেখে বিস্মিত হই, যদিও প্রতিদিনই তাকে দেখি। গত ২০ বছর ধরে সে-ই সেরা। প্রতিটি ম্যাচেই সে আবারও তা প্রমাণ করে।’

টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সম্ভাবনার বিচারে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমবাপ্পে। চার বছর আগে কাতার বিশ্বকাপে আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। বর্তমানে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ২৭ বছর বয়সী এমবাপ্পে। বিশ্বকাপে মেসির সর্বোচ্চ গোলের থেকে ২ গোলে পিছিয়ে আছেন। 

ইরাকের বিরুদ্ধে দলের ৩-০ ব্যবধানে জয়ে রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, ‘মেসিকে তাড়া করা তার মূল চিন্তা নয়।’

তিনি বলেন, ‘লিও সবসময় গোল করে এবং করতেই থাকবে। তাই সে কী করছে সেদিকে আমি তাকাচ্ছি না, আমি শুধু আমার দলকে সাহায্য করার দিকে মনোযোগ দিচ্ছি।’

এমবাপ্পের সমান চার গোল নিয়ে আছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। নরওয়ের হয়ে টানা ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন তিনি। ২৫ বছর বয়সী এই শক্তিশালী স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে ৫২ ম্যাচে ৫৯ গোলের অসাধারণ মাইলফলকে পৌঁছেও নিজের প্রতিভাকে খুব সাধারণভাবেই দেখেছেন।

তিনি বলেন, ‘অনেক কিছুর মতো এটাও বলতে হয় আমি গোল করতে পারি এবং কিছুটা ভাগ্যবানও। আমি আসলে জানি না আমি কী করছি। ব্যাপারটা এমনই।’

জার্মানির ডেনিজ উনডাভ ও কানাডার জোনাথ ডেভিড তিনটি করে গোল করেছেন। আর দুই গোল করে এরপরই তালিকায় আছেন কেইন ও রোনালদো।

মঙ্গলবার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির কাছ থেকে কিছু সময়ের জন্য আলো কেড়ে নেন রোনালদো। তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন। 

আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোলসংখ্যা এখন ১৪৫।

অন্যদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জেতা হ্যারি কেইন তৃতীয় ম্যাচে স্কোর করতে না পারায় দুই গোলেই আটকে আছেন। মঙ্গলবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে তিনি একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন।

 


 

আরও

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

খেলাধুলা

বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে : ফিফা সেক্রেটারি জেনারেল

ফ্রান্স-সুইডেন ম্যাচের আগে সাংবাদিকদের প্রেস সেন্টারে ব্যস্ততা। কেউ আইভোরি কোস্ট-নরওয়ে ম্যাচের বিশ্লেষণ করছেন, আবার কেউ...

২০২৬-০৭-০১ ০৯:৩৫

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

খেলাধুলা

জোড়া গোলে মেসির পাশে এমবাপে, শেষ ষোলোতে ফ্রান্স

ফুটবল মাঠে দাপট ধরে রেখেছে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফাইনালের ভেন্যু নিউজার্সি স্টেডি...

২০২৬-০৭-০১ ০৮:২৭

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

খেলাধুলা

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ের রূপকথা শেষ ৩২ এ ফুরিয়ে যায়নি। ডালাস স্টেডিয়ামে তারা আইভরি কোস্টকে হারিয়েছে। আর্লিং হালান...

২০২৬-০৭-০১ ০৮:২৫

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

খেলাধুলা

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পেছনে যত কারণ

ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে বেড়েছে আক্রমণের সংখ্যাও। কিন্তু একাধিক ভুল, অমিল পরিকল্পনায় ব...

২০২৬-০৬-৩০ ১০:৩৬

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

খেলাধুলা

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের...

২০২৬-০৬-৩০ ১০:৩৫

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

খেলাধুলা

টাইব্রেকারে জার্মানিকে প্রথমবার হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানি টানা দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এবার তারা দাপট দেখিয়ে এক ম্যাচ...

২০২৬-০৬-৩০ ০৯:২২