শুক্রবার (২৮ আগস্ট) যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলার কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষাক্ষেত্রে বরাদ্দ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির মোট দুই শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে শিক্ষাক্ষেত্রে এমন বরাদ্দ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। আগামীতে এ বরাদ্দ পর্যায়ক্রমে পাঁচ শতাংশে উন্নীত করা হবে।
তিনি বলেন, “যাদের চোখে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশটাকে গড়তে চাই, তাদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তারা যেন বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে দেশকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে পারে, সেভাবেই আমাদের বাচ্চাদের তৈরি করতে চাই।”
এ সময় তিনি সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরি সমৃদ্ধ করার ওপর গুরুত্ব দেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এসব কাজে সহযোগিতা করারও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।বং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।