বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাড়া লিংক রোডের আদমজী রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারাধন চন্দ্র দত্ত কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পশ্চিম মাঝিঘাট এলাকার ভারত চন্দ্র দত্তের ছেলে।
তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিদ্ধিরগঞ্জের একটি মিষ্টি দোকানের কর্মচারী ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, রাতে হারাধন সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শামীম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শামীম রেজা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।