শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, তবুও ভেনেজুয়েলার তেল কেন দরকার

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, তবুও ভেনেজুয়েলার তেল কেন দরকার

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত জানুয়ারিতে অপহরণ করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে অপহরণের আগে ভেনেজুয়েলার সঙ্গে মার্কিনিদের সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। কিন্তু মাদুরো অপসারিত হওয়ার পর সব বদলে যায়।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো। গতকাল শুক্রবার তারা দুজন তেল চুক্তিও করেছেন। এরমাধ্যমে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের বৃহৎ অপরিশোধিত তেল উৎপাদনকারী যুক্তরাষ্ট্র, তবুও কেন তাদের ভেনেজুয়েলার তেল প্রয়োজন?

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল উৎপাদনকারী। দেশটি তেল ও জ্বালানির নেট রপ্তানিকারক।

নিজেদের পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ তেল আমদানি করে। কারণ যুক্তরাষ্ট্রের তেল হালকা, মিষ্টি জাতীয়। যা দিয়ে পেট্রোল তৈরি করা যায়। কিন্তু অন্যান্য যেসব ভারী জ্বালানি আছে সেগুলো যুক্তরাষ্ট্রের তেল দিয়ে তৈরি করা যায় না।

অপরদিকে ভেনেজুয়েলার তেল ভারী, টক জাতীয়। যা প্রক্রিয়ার মাধ্যমে রাস্তা পাকা করার বিটুমিন, শিল্পখাতে ব্যবহৃত তেল, ডিজেল এবং বিমানের জ্বালানিতে রূপান্তর করা যায়। এ কারণে ভেনেজুয়েলার তেল মার্কিনিদের প্রয়োজন। অতীতে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকলেও মাদুরো ও তার আগের সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল।

এদিকে ভেনেজুয়েলার সঙ্গে যে চুক্তি যুক্তরাষ্ট্রের হয়েছে। এতে যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার অনেক তেলখনির মালিকানা ১০০ বছরের জন্য পাবে।

আরও

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

আন্তর্জাতিক

শিক্ষা, চাকরি ও বাসস্থানের দাবিতে রাস্তায় ইউরোপের তরুণেরা

ভালো শিক্ষা, চাকরি ও কম খরচে বাসস্থানের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ করছেন তরুণেরা। ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্প...

২০২৬-১০-২৯ ১৪:০৮