রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বিসিএস নিয়োগে বড় সংস্কার, এক বছরে পরীক্ষা শেষের পরিকল্পনা

বিসিএস নিয়োগে বড় সংস্কার, এক বছরে পরীক্ষা শেষের পরিকল্পনা

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের জট, ধীরগতি ও অনিশ্চয়তা কাটাতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নতুন পরিকল্পনাগুলো তুলে ধরা হয়। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়া নতুন কমিশন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’—এই নীতির আওতায় এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন এনে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ কমিয়ে লিখিত পরীক্ষার গুরুত্ব বাড়ানো হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস রোধে পিএসসি নিজস্ব প্রেস স্থাপন এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার ফলে খাতা মূল্যায়নের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে—যেখানে আগে প্রায় ছয় মাস লাগত, এখন তা কয়েক সপ্তাহেই সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চাকরিপ্রার্থীদের আর্থিক চাপ কমাতে আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম বলেন, একসময় কমিশন প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। তবে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে এটিকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই সংস্কারের ফলে মেধাবী ও যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে বিসিএসের বাইরে নন-ক্যাডারসহ অন্যান্য নিয়োগ পরীক্ষাতেও একই ধরনের স্বচ্ছতা ও গতিশীলতা আনার পরিকল্পনা রয়েছে।

পিএসসি জানিয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ফল প্রকাশের সময় কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ চলছে।

আরও

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রমান্য চ...

২০২৬-০৮-১০ ১৮:২৫

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

শিক্ষা-ক্যাম্পাস

৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস, শুধু শিক্ষার্থীদের দোষ নয়: আজহারি

চলতি ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা...

২০২৬-০৮-১০ ১৮:১৮

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ, যেভাবে জানবেন রেজাল্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ ল...

২০২৬-০৮-১০ ১০:২৭

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

শিক্ষা-ক্যাম্পাস

‘জুলাই দিবস’ পালন না করায় উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন না করার অভিযোগ উঠেছে। এঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ...

২০২৬-০৮-০৯ ১৯:৪১

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার...

২০২৬-০৮-০৯ ১৮:০৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শনিবার ৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’...

২০২৬-০৮-০৯ ১৭:১৮