বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিরামপুরে ধান-চাল সংগ্রহে রেকর্ড অগ্রগতি, সময়ের আগেই লক্ষ্যমাত্রা পূরণের আশা

বিরামপুরে ধান-চাল সংগ্রহে রেকর্ড অগ্রগতি, সময়ের আগেই লক্ষ্যমাত্রা পূরণের আশা

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমে আশাব্যঞ্জক অগ্রগতি দেখা দিয়েছে। কৃষক ও মিলারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছে খাদ্য বিভাগ।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চরকাই সরকারি খাদ্য গুদামে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৮৬ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ১৭২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মে মাসে শুরু হওয়া এ কার্যক্রমে এখন পর্যন্ত ৫৪১ মেট্রিক টন ধান এবং ২ হাজার ২২১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ধান সংগ্রহের অগ্রগতি প্রায় ৫০ শতাংশ এবং চাল সংগ্রহের অগ্রগতি ৭১ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, মাঝপথে বস্তার সংকট দেখা দেওয়ায় কয়েকদিন সংগ্রহ কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে প্রয়োজনীয় বস্তা সরবরাহ নিশ্চিত হওয়ায় পূর্ণোদ্যমে ধান-চাল সংগ্রহ চলছে।

উপজেলার জাভেদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী রবিউল ইসলাম বলেন, সরকারি সংগ্রহ কর্মসূচিতে প্রতিবছরের মতো এবারও অংশ নিয়েছি। আমার অনুকূলে বরাদ্দ পাওয়া সব চাল ইতোমধ্যে খাদ্য গুদামে সরবরাহ করেছি। অন্য মিলাররাও নির্ধারিত সময়ের মধ্যে চাল সরবরাহে কাজ করছেন।

চরকাই সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কৃষকদের ব্যাপক সচেতনতা, মিলারদের সহযোগিতা এবং নিয়মিত তদারকির কারণে সংগ্রহ কার্যক্রম সন্তোষজনক গতিতে এগোচ্ছে। আগস্ট পর্যন্ত সময় থাকলেও চলতি জুলাই মাসের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ বলেন, সংগ্রহ অভিযান সফল করতে মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতা নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার নির্ধারিত সময়ের আগেই ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও

হত্যার দায়ে পিরোজপুরে ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

সারা দেশ

হত্যার দায়ে পিরোজপুরে ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মা...

২০২৬-০৭-১৫ ১৬:৩৪

গাইবান্ধার মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধ্বস, জনমনে উদ্বেগ- উৎকণ্ঠা

সারা দেশ

গাইবান্ধার মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধ্বস, জনমনে উদ্বেগ- উৎকণ্ঠা

গাইবান্ধার সর্ববৃহৎ মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক ধ্বসে গর্তের সৃষ্টি হওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্ধেগ-উৎকণ্ঠা ।

২০২৬-০৭-১৫ ১৬:১১

বেতন বৃদ্ধি ও বৈষম্য নিরসনের দাবিতে বোচাগঞ্জে হারকমের শ্রমিকদের বিক্ষোভ

সারা দেশ

বেতন বৃদ্ধি ও বৈষম্য নিরসনের দাবিতে বোচাগঞ্জে হারকমের শ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রপ্তানিমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হারকম-এর শতাধিক শ্রমিক বেতন বৃদ্ধি, ওভারটাইম স...

২০২৬-০৭-১৫ ১৬:১০

নানা আয়োজনে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সারা দেশ

নানা আয়োজনে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহ...

২০২৬-০৭-১৫ ১৬:০৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

সারা দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

চলমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের ওপর নানামুখী সংকটের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে শ্রীমঙ্গলে বিশা...

২০২৬-০৭-১৫ ১৪:৩০

খুলনায় সাংবাদিকদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

সারা দেশ

খুলনায় সাংবাদিকদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলি বর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৭-১৫ ১৪:২৫