বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বিজয়ের জয়ে যা বললেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত

বিজয়ের জয়ে যা বললেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সাফল্যে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল প্রদর্শন করেছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যের বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে টিভিকে। তার এ জয়ের পর আরেক দক্ষিণী কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত বিজয়ের বিজয়কে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন।

প্রথমবারের মতো নির্বাচনে এসে ভূমিধস জয় পেয়েছেন থালাপতি বিজয়। তার এ জয়ে বিনোদন জগতের তারকারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বর্ষীয়ান অভিনেতা কমল হাসান, রাশমিকা মান্দানা, মডেল-অভিনেত্রী পূজা হেগড়ে, এআর রহমানসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন।

বিশেষ করে থালাপতি বিজয়ের জয়ে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে বিজয় ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন। এ বর্ষীয়ান অভিনেতা পোস্টে লিখেছেন— জনগণের আস্থা অর্জন করে এই জয় সত্যিই প্রশংসনীয়। 

থালাপতি বিজয়ের এই সাফল্য শুধু রাজনৈতিক নয়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে পা রাখা থালাপতি বিজয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকদের মতে, এই জয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জয় পেয়ে টিভিকে রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য টিভিকের প্রয়োজন ছিল ১১৮ আসন। তবু এই ফলকে বড় রাজনৈতিক উত্থান হিসেবে দেখা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আরও

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

বিনোদন

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফাতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক যোগাযো...

২০২৬-০৮-১৮ ২২:১৬

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

বিনোদন

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

অনেক বছর আগে সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢাল...

২০২৬-০৮-১৭ ১১:৩১

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক: স্ত্রীর ‘আপত্তি’ কতটা, জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বড়ই ব...

২০২৬-০৮-১৭ ০৯:১৬

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

বিনোদন

টক্সিকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রসঙ্গে ইয়াশ, ‘অবশ্যই আমার স্ত্রী এতে খুশি হবে না’

কন্নড় তারকা যশ জানতেন, ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে স্ত্রী রাধিকা পণ্ডিত মোট...

২০২৬-০৮-১৬ ১১:৫৩

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ব্যান্ড ‘লিডিয়ান’-এর গান

দেশের সংগীত জগতের এমন একজন নক্ষত্র, যার আলো কখনই ম্লান হবে না। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই বাংলার রক ব্যান্ড ধারার নেতৃত...

২০২৬-০৮-১৬ ০৮:৩৯