রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিএটিবির শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বিএটিবির শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি বিএটিবির অধীনে স্থায়ী নিয়োগসহ বিভিন্ন দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে মেহেরপুর বিএটিবি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর বিএটিবির জন্য স্থায়ী প্রকৃতির কাজ করলেও কাগজে-কলমে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করছেন। ফলে সরাসরি নিয়োগ না থাকায় শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অধিকার আদায়ের কথা বললে চাকরি হারানোর ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।
 

শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধে অনিয়ম, অতিরিক্ত সময় কাজ করিয়ে ওভারটাইম ভাতা না দেওয়া, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য আইনগত সুবিধা থেকে বঞ্চিত করার ঘটনা ঘটছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলেও অনেক সময় যথাযথ চিকিৎসা সহায়তা ও ক্ষতিপূরণ পাওয়া যায় না বলেও দাবি করেন বক্তারা।
 

তারা বলেন, দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে স্থায়ী প্রকৃতির কাজ করার পরও শ্রমিকদের চাকরি স্থায়ী করা হয়নি। তাই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে বিএটিবির অধীনে সরাসরি স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরও বলেন, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
 

আরও

সোনারগাঁয়ে মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন পোনা অবমুক্ত, সম্মাননা পেলেন ৩ সফল চাষি

সারা দেশ

সোনারগাঁয়ে মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন পোনা অবমুক্ত, সম্মাননা পেলেন ৩ সফল চাষি

'রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে...

২০২৬-০৮-১৬ ১৭:১৭

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

সারা দেশ

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ শহরের মর্ডাণ মোড়ে রোববার (১৫ আগস্ট) সকালে জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের প...

২০২৬-০৮-১৬ ১৭:১৩

মৌলভীবাজারে নবম শ্রেণীর ছাত্র  হাসান আহমদের ওপর কিশোর গ্যাং এর হামলালর প্রতিবাদে সাধারণ জনতার মানববন্ধন

সারা দেশ

মৌলভীবাজারে নবম শ্রেণীর ছাত্র  হাসান আহমদের ওপর কিশোর গ্যাং এর হামলালর প্রতিবাদে সাধারণ জনতার মানববন্ধন

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র হাসান আহমদের ওপর কিশোর গ্যাং ও সন্ত্রাসী বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ...

২০২৬-০৮-১৬ ১৭:১২

সিরাজগঞ্জ এমপির ওপর হামলায় ৫০ জনের বিরুদ্ধে মামলা

সারা দেশ

সিরাজগঞ্জ এমপির ওপর হামলায় ৫০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনক...

২০২৬-০৮-১৬ ১৭:০৯

বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা

সারা দেশ

বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা

“রুপালী মৎস্য, স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য...

২০২৬-০৮-১৬ ১৭:০৮