বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতালদের প্রতিবাদ সমাবেশে ঘোষণা, ‎দ্রুত হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন

গাইবান্ধায় সাঁওতালদের প্রতিবাদ সমাবেশে ঘোষণা, ‎দ্রুত হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার স্থানীয় রাজাবিরাট বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও এলাকার ভূমিদস্যু উজ্জ্বল আদিবাসী সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। চাঁদাবাজি ও চুরির মিথ্যা ও সাজানো অভিযোগে ২০২৫ সালের ২১ জুন শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করা হয়।
‎মাঞ্জিহী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন।

সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট, রূহুল আমীন প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন ওরাঁও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।

‎বক্তারা বলেন, সাঁওতালরা কখনো চাঁদাবাজি করে না, চুরি করে না, কারও জমি দখল করে না। আদিবাসী সাঁওতালদের উচ্ছেদ করে তাদের ভূমি দখল করার জন্য মিথ্যা মামলা দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে।

‎অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাঁওতালদের হয়রানি দ্রæত বন্ধ না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯