মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, “ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের ত্যাগ ও রক্তের কথা ভুলে গেছে।”

তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, এই সরকার গণবিরোধী এবং গণতন্ত্রবিরোধী আচরণ করছে।

নাহিদ ইসলাম দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হয়নি। তিনি সতর্ক করে বলেন, রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভালো হয় না।

তিনি আরও জানান, শ্রমিকদের অধিকার আদায় এবং সংস্কার বাস্তবায়নে প্রয়োজন হলে গণআন্দোলন গড়ে তোলা হবে।

বক্তব্যে তিনি দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে শ্রমজীবী মানুষের অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণঅভ্যুত্থানে শ্রমিকরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে।

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮