বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম

বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ধারাবাহিকতায় দল পরিচালনা করছে, তাতে তারা আগামী পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সার্জিস আলম।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের মল্লিকা পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার্জিস আলম বলেন, ‘‘আমরা বিএনপিকে আলাদাভাবে মূল্যায়ন করতে চাই, কিন্তু তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। তারা যদি চায় অতীতে মতো একটি পোষ্য বিরোধী দল থাকুক, সেই সুযোগ আমরা কখনোই হতে দেব না।’’

​ক্ষমতার অপব্যবহার ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘বিএনপির কেউ যদি চাঁদাবাজি করে, তবে তাকে চাঁদাবাজ বলা হবে। জমি দখল করলে দখলদার, ক্ষমতার অপব্যবহার করলে অপব্যবহারকারী এবং রাতের আঁধারে মাদকের প্রশ্রয় দিলে তাকে মাদক ব্যবসায়ী বলা হবে। যেকোনো অন্যায়ের প্রতিবাদ এনসিপি করে যাবে।’’

​বিগত ছয় মাসের দলীয় কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, ‘‘গত ছয় মাসে বিএনপি যতটা জনসমর্থন তৈরি করতে পারত, তা করতে ব্যর্থ হয়েছে। তারা দিন দিন জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।’’
​বক্তব্যে তিনি আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘আওয়ামী লীগ একটি গণহত্যাকারী, খুনি ও স্বৈরাচারী দল। তারা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার—যার পতন হয়েছে দেশে, আর দাফন হয়েছে ভারতে।’’ তিনি ২০২৪ সালের আন্দোলন, শাপলা চত্বরের ঘটনা ও মোদি-বিরোধী আন্দোলনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

এ ছাড়া বক্তব্যে তিনি জ্বালানি খাতের অরাজকতা ও লোডশেডিংকে পুঁজি করে সরকারের একটি পক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ তোলেন। পাশাপাশি প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণের সমালোচনা করেন এবং সম্প্রতি ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এনসিপি নেতা মহিউদ্দিন রনিসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

রাজনীতি

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল: রিজভী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্...

২০২৬-১০-০৯ ২০:৪৭

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

রাজনীতি

খেতাব বাতিল করে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়ার স্মৃতি মুছে ফেলা যাবে না: প্রতিমন্ত্রী ইশরাক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়া...

২০২৬-১০-০৯ ২০:৪০

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

রাজনীতি

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’: আবদুস সালাম

ছাত্রদল ভবিষ্যৎ রাজনীতির ‘সাপ্লাই লাইন’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বিএনপি চেয়ারম...

২০২৬-১০-০৯ ১৯:১৮

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছ...

২০২৬-১০-০৪ ২২:২৬

দলে অপরাধী ও অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই: ‘জিরো টলারেন্স’ নীতিতে বিএনপি

রাজনীতি

দলে অপরাধী ও অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই: ‘জিরো টলারেন্স’ নীতিতে বিএনপি

জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে প্রতিশ্রুতি বাংলাদেশ জ...

২০২৬-১০-০৩ ২০:৫৪